Somoy News BD

৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

৩৪৭টি চোরাচালানকৃত মোবাইল ফোনসহ চোরাকারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদকঃ
ভারত থেকে অবৈধপথে চোরাচালানকৃত বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-সাইবার বিভাগ।

গ্রেফতারকৃতের নাম-নাফিস আহমেদ (২০)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৩৪৭টি চোরাচালানকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

সোমবার (১৯ মে ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১:৫৫ ঘটিকায় শাহবাগ থানাধীন পরিবাগ এলাকার মোতালেব টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-সাইবার বিভাগ সূত্রে জানা যায়, শাহবাগ এলাকায় ডিবি-সাইবার (দক্ষিণ)-এর একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানাধীন পরিবাগ এলাকায় ভারত থেকে অবৈধপথে চোরাচালানকৃত বিপুল সংখ্যক মোবাইল ফোন আনলোড ও ক্রয়-বিক্রয় করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবির উক্ত আভিযানিক দল পরীবাগ এলাকায় কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে দুপুর আনুমানিক ১:৫৫ ঘটিকায় মোতালেব টাওয়ার এলাকায় প্রাইভেটকার থেকে চোরাচালানকৃত মোবাইল ফোন আনলোড করার সময় ডিবির আভিযানিক দল ৩৪৭টি বিভিন্ন ব্র‍্যান্ডের মোবাইল ফোনসহ নাফিস আহমেদকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি-সাইবার বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত নাফিস চোরাচালানকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে পলাতক আরও কয়েকজনের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোবাইল ফোন ও অন্যান্য গ্যাজেট চোরাচালান করে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত নাফিসকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাকারবারি চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে ডিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Related Articles

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করা হলেও নেওয়া প্রকল্পগুলোর সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং

আরও পড়ুন

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭৫

মোহাম্মদ আব্দুল গাফফারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেফতার

আরও পড়ুন

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রবিবার)

আরও পড়ুন

মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ অবস্থায় থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman