Somoy News BD

ব্রেকিং নিউজ

কুবিতে শুরু হলো আন্তর্জাতিক নাট্য উৎসব

কুবি প্রতিনিধি :

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তিতে আন্তর্জাতিক নাট্য উৎসবের আয়োজন করেছে সংগঠনটি। এই নাট্য উৎসবের প্রথম দিনে
ভারতের কলকাতার নাট্য সংগঠন মছলন্দপুর ইমন মাইম সেন্টার একটি নাটক ও একটি মূকাভিনয় পরিবেশন করে।

শুক্রবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সন্ধ্যায় এই উৎসব শুরু হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসাইন, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আইনুল হক এবং সহকারী অধ্যাপক হাসেনা বেগম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখার সভাপতি  অধ্যাপক নিখিল রায়, কুমিল্লা জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু।

ভারতের কলকাতার নাট্য সংগঠন মছলন্দপুর ইমন মাইম সেন্টার মৃণাল মুখোপাধ্যায় রচিত ‘যুযুধান’ নাটকটি জীবন অধিকারীর নির্দেশনায় প্রদর্শন করা হয়। এছাড়া ধীরাজ হাওলাদারের নির্দেশনায় ”একটি গাছ একটি প্রাণ ও দেখা” মূকাভিনয় প্রদর্শিত হয়।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড হাবিবুর রহমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে আন্তর্জাতিক নাট্য উৎসব হলো, এটা আমাদের জন্য গর্বের বিষয়। থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকলকে ধন্যবাদ জানাই।
শিক্ষার্থীদের সহযোগিতা পেলে প্রতিমাসেই এরকম অনুষ্ঠান করা সম্ভব।”

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন,  ‘এই আয়োজনটি করতে পেরে আমরা থিয়েটার কুবি আনন্দিত। আজ নাট্য উৎসবটি শুরু হলো। আগামী ৬ জুলাই আমরা এই উৎসব শেষ হবে। থিয়েটার কুবি বরাবর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গেলে বিশ্ববিদ্যালয়ের  সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সামনের দিনেও এমন আয়োজন করতে চাই বারবার।’

নাট্য উৎসবের শেষ দিনে (৬ জুলাই) সকাল ১০ টায় পুনর্মিলনী এবং সন্ধ্যা ৬ টায় নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হবে। এছাড়াও গুলশান পারভীন সুইটি ও ইশতিয়াক আহমেদের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ নাটক প্রদর্শিত হবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সংগঠনটি ১৩ বছরে পদার্পন করলেও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উৎসবটি ৪-৬ জুলাই অনুষ্ঠিত হবে।

Related Articles

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শ্যামলীতে তারেক রহমানের খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ

সাইমুল রাজুঃ মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্যামলী ক্লাব মাঠে প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন।

আরও পড়ুন

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আনা বিশেষ বৈশিষ্ট্যের সাদা মহিষ (অ্যালবিনো বাফেলো) দেখতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ঈদের পরদিন

আরও পড়ুন

জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে দেশের গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় কাজ করছে বিজিবির ২৩টি টিম

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক

আরও পড়ুন

ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman