Somoy News BD

২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন সুইট কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি  (এআইপি) – ২০২১

মঞ্জুর: কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন সুইট, চেয়ারম্যান এগ্রো বেইজড সোসিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট সার্ভিসেস। তিনি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করেন। বাণিজ্যিক খামার স্থাপন করেছেন, যেখানে উন্নতমানের সুগন্ধি ও চিকন চাল (ব্রি ধান৫০, বি ধান৬৩, ব্রি ধান৮১, বন্ধবন্ধু ধান১০০) চাষাবাদ করেন। নিরাপদ খাদ্য উৎপাদনের নিমিত্ত তিনি খামারে বিভিন্ন জৈব বালাই দমন প্রযুক্তি ব্যবহার করেন। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি কাজ সহজীকরণের লক্ষ্যে তিনি তার খামারে পাওয়ার ঢিলার, শ্যালো পাম্প, মিল্কিং মেশিন, ঘাস কাটা মেশিন, ট্রাক্টর, অটোভ্যান ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করেন। তার খামারে ১৬ হেক্টর জমিতে প্রধান ফসল হিসেবে ধান উৎপাদন করেন। এছাড়া ৫০০০ বিঘা জলাবদ্ধ জমিকে জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে তিনি ফসলি জমিতে পরিণত করেছেন এবং ১০০০ কৃষককে সুগন্ধি চিকন চাল উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছেন। বাণিজ্যিক কৃষি খামার স্থাপনে উজ্জ্বল ভূমিকা রাখার অবদানস্বরুপ মোঃ সাখাওয়াত হোসেনকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) ২০২১ সম্মননা প্রদান করা হয়েছে।

Related Articles

মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ অহিদ

আরও পড়ুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ আজ দুপুর ১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত

আরও পড়ুন

মালয়েশিয়া ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে

আলী আহসান রবিঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমান ২২ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়া সফর করেন। ২.

আরও পড়ুন

যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে—সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গান হলো ফুলের মতো। যারা ফুলকে ভালোবাসে না তারা যেকোনো নির্মম অপরাধও করতে পারে। পৃথিবীর বুকে মানুষের ভাষা সৃষ্টির আগেই গানের জন্ম হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman