Somoy News BD

১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদকঃ
ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের স্পোর্টস বিভাগের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময়ে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে করণীয় নিয়ে সাংবাদিকদের মতামত শুনেন উপদেষ্টা। তাদের বক্তব্যে উঠে আসে ক্রিকেট, ফুটবলসহ দেশের বিভিন্ন ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের নানাবিধ সমস্যা, দুর্নীতি এবং সম্ভাবনার চিত্র। আলোচনায় প্রাধান্য পায়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শ্রেনী পেশার মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি। এছাড়াও, ক্রীড়াঙ্গণের সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়।

ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং অগ্রগতিতে ক্রীড়া সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোকপাত করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘ক্রীড়া সংস্থাগুলোতে সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি হয়। সিন্ডিকেট যেনো না হতে পারে সেজন্য ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক ছাত্র প্রতিনিধি এবং ক্রীড়া সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে’। ক্রীড়াঙ্গনের শুদ্ধি অভিযানে গণমাধ্যম থেকে বস্তুনিষ্ঠ ও  অনুসন্ধানি প্রতিবেদনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোথাও যেনো অনিয়ম-দুর্নীতি না হয় সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Related Articles

দেশবাসী সহ সকল শ্রেণি- পেশার মানুষকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভূঁইয়া

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ সকল শ্রেণি-পেশার মানুষকে অগ্রীম পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা সাভার ও আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অন্যতম সেরা তরুণ করদাতা

আরও পড়ুন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

মোঃআক্তারুজ্জামান টিপুঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা আসন্ন ঈদে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে

আরও পড়ুন

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের

আরও পড়ুন

দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

আল-শাহরিয়ার বাবুল খানঃ দেশবাসী সহ ধামসোনা ইউনিয়ন বাসীকে পবিত্র অগ্রীম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman