স্টাফ রিপোর্টার : শরীয়তপুর জেলার পালং উপজেলায় খিচুড়ি অনুষ্ঠানে হাকিম মাদবর গ্রুপ ও মতি চৌকিদার গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। দীর্ঘ দিন এলাকায় স্থানীয় প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার করে আসছিল দুই গ্রুপে। ঈদ উপলক্ষে ঠান্ডার মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খিচুড়ি অনুষ্ঠান করছিল চৌকিদার গ্রুপের ছেলেরা। উক্ত অনুষ্ঠানে দেশীয় অস্ত্রের মোহরায় সজ্জিত হইয়া অতর্কিত হামলা চালায় মাদবর গ্রুপ। হামলায় চৌকিদার গ্রুপের ০৪ জন এবং মাদবর গ্রুপের ০১জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চৌকিদার গ্রুপের মোস্তফা মুন্সির অবস্থা আশঙ্কা জনক বিধায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে মতি চৌকিদার বাদী হয়ে ২৪ জনে বিরুদ্ধে পালং সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ০২/২০২৫, এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বিপক্ষ একটি কাউন্টার মামলা করেছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।
নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের












