Somoy News BD

৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

আশুলিয়ায় সেলফি পরিবহনের ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬ বাস আটক

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান:
ঢাকার অদুরে সাভারের  আশুলিয়ায় সেলফি পরিবহনের একটি চলন্ত বাসের ধাক্কায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের একজন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করে স্থানীয়রা। পরে সেলফি পরিবহনের আরও ৫টি বাস আটক করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা।

বুধবার (৩০ এপ্রিল) সকালে সাভারের আশুলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকামূখী লেনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নাম শামসুল মোল্লা (৭০)। সে চাঁদপুর জেলার মতলব থানার লোকমান মোল্লার ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আটক ঘাতক বাসের চালক ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আব্দুল মবেদের ছেলে আব্দুল করিম (৪৫)।
সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণু পদশর্মা বলেন,সড়ক দূর্ঘটনায় একজন নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান

আরও পড়ুন

নকল মুক্ত পরিবেশেই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে ——- শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন৷।

কুমিল্লা প্রতিনিধিঃ এস এস সি ও সমমান পরীক্ষা -২০২৬ উপলক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সাথে আজ ( শনিবার

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে প্রত্যাবর্তন: শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার

নিজস্ব প্রতিবেদকঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সৌদি আরবের দাম্মাম থেকে আগত গালফ

আরও পড়ুন

যশোরে বিজিবির বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদকঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কোটি ৬২ লক্ষাধিক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman