Somoy News BD

ব্রেকিং নিউজ

মন্ত্রণালয়ের সফলতার অর্জন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা মানুষের দৃষ্টিগোচরে আনতে চাই–উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমার এই মন্ত্রণালয় আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মন্ত্রণালয়ের সেবামূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৫১ থেকে ৫৯ ভাগ মানুষ দেখে। এ মন্ত্রণালয়ের কি কি কার্যক্রম আমরা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা মানুষের দৃষ্টিগোচরে আনতে চাই।
তিনি বলেন, আমরা যারা এখানে আছি, আমরা নিজে নিজের জায়গা থেকে তড়িৎ গতিতে নারী ও শিশুর উন্নয়নে কাজ করে যাবো। নারী নির্যাতনের যে ভালো রিপোর্টগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে তা মানুষের দৃষ্টিগোচরে আনা জরুরি। এজন্য সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট কনটেন্ট এবং টিভিসি আকারে প্রকাশ করতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারীর দারিদ্র্য বিমোচন, নারী পাচার রোধ, কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান এবং আর্থসামাজিক কর্মকান্ডে নারীর সমঅংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এ মন্ত্রণালয়। তড়িৎ গতিতে নারী ও শিশুদের সেবামূলক কাজ নিশ্চিত করতে পারলে তখনই কাজের সফলতা হবে এই মন্ত্রণালয়ের সফলতা অর্থাৎ সরকারের সফলতা উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সকল শাখা, দপ্তর, সংস্থার কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
মতবিনিময় সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খানসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Articles

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের সত্যিকার অর্থে মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। গবেষকদের প্রমাণ

আরও পড়ুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১০:৩০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এর

আরও পড়ুন

দুর্যোগ আইন ও স্থায়ী নির্দেশনা রিভিউয়ের তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ দেশে বিদ্যমান দুর্যোগ ব্যবস্থাপনা আইন ও স্থায়ী নির্দেশনাতে দুর্যোগকালীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা ও বাধ্যবাধকতা স্পষ্ট নয় উল্লেখ করে তা দ্রুত পর্যালোচনা করার তাগিদ

আরও পড়ুন

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক: কারওয়ান বাজার পরিদর্শনে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো:

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman