Somoy News BD

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

টেকনাফে বিজিবির অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ও ২টি আগ্নেয়াস্ত্রসহ একজন আটক

টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ পৌরসভাস্থ খানকারপাড়া এলাকায় মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা, ০১টি ওয়ান শুটার গান, ০১টি এলজি, ০১ রাউন্ড তাজা গুলি এবং ০১টি গুলির খালি খোসা সহ সৈয়দ নূর (৫০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সূত্রে জানতে পারে যে, একটি অপরাধীচক্র বিরাজমান প্রতিকূল আবহাওয়ার সুযোগে জেলের ছদ্মবেশে মায়ানমার হতে সাগরপথে মাদকের একটি চালান পাচার করে এনে টেকনাফ ও তার পার্শ্ববর্তী এলাকায় লুকিয়ে রেখে মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করছে। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে টেকনাফ ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা ইউনিট এবং কয়েকটি আভিযানিকদল অপরাধীদের ধরতে মাঠে নামে। জানা যায়, অপরাধীচক্র ও স্থানীয় মাদক ব্যবসায়ী জনৈক নূরের মধ্যে মাদক লেনদেনের অংশ হিসেবে একটি অটোরিক্সাযোগে গোপনে অবৈধ অস্ত্রসহ মাদকের চালানটি খানকারপাড়ার একটি বাড়িতে হস্তান্তরের জন্য নিয়ে যাচ্ছে। মাদক কারবারীদের হাতে-নাতে ধরতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বিজিবি’র কয়েকটি আভিযানিকদল টেকনাফ শহরের বিভিন্ন স্থানে একযোগে অভিযানে নামে। অপরাধীদের অনুসরণ করতে করতে বিজিবি’র আভিযানিকদলগুলো এক পর্যায়ে টেকনাফ পৌরসভাস্থ খানকারপাড়া এলাকাটি ঘিরে ফেলে। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আনুমানিক দুপুর ০১.০০ টার দিকে নিজ বসতবাড়ি থেকে পলায়নরত সৈয়দ নূরকে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক সরবরাহকারী মোঃ হারুন অর রশিদ বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদকের একটি প্যাকেট নূরের নিকট হস্তান্তর করে এবং অপর একটি মাদক ভর্তি প্যাকেটসহ দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দীর্ঘসময় তল্লাশি চালিয়ে সৈয়দ নূরের বাসার পিছনের ঘরের ছাদে বাঁশের চাটাইয়ের উপরে লুকায়িত স্থান থেকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মারনাস্ত্র যথাক্রমে ০১টি ওয়ান শুটার গান ও ০১টি এলজি, ০১ রাউন্ড তাজা গুলি এবং ০১টি গুলির খালি খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত সৈয়দ নূর টেকনাফ পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের খানকারপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গুলিসহ প্রচলিত আইন অনুযায়ী টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, পলাতক হারুন অর রশিদসহ অপরাধীচক্রের অন্যান্য সদস্যদেরকে ধরতে বিজিবি’র আভিযিনিক কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা, মাদক নির্মূল এবং সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে বিজিবির এধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman