
প্রবাসী বাঙালিদের সক্রিয় ভূমিকা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ-পররাষ্ট্র উপদেষ্টা
প্রবাসী বাঙালিদের সক্রিয় ভূমিকা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধিতে অত্যন্তগুরুত্বপূর্ণ।এমনটাই বললেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার,৩০ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকার হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন‘এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫। উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে এক হাজারেরও বেশি প্রবাসী এতে অংশগ্রহণ করেন। এরমধ্যে রয়েছেন ব্যবসায়ী, উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক


















