Somoy News BD

১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

আইইবি দখলবাজ কর্তৃক পুলিশী ছত্রছায়ায় সমাবেশ পন্ড করার প্রতিবাদে  সংবাদ সম্মেলন

মঞ্জুর:
আইইবি দখলবাজ কর্তৃক পুলিশী ছত্রছায়ায় বহিরাগত সন্ত্রাসী এনে শান্তিপূর্ণ প্রকৌশলী মহাসমাবেশে নগ্ন হামলা, সম্মানিত প্রকৌশলীদের যখম ও সমাবেশ পন্ড করার তীব্র নিন্দা ও প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১০ই মে ২০২৫ এক্সজেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সভাপতি আইইবি আ.ন.ম আক্তার হোসেন। তিনি বলেন, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অবৈধভাবে দখলকারীরা আজ আইইবি এর  একটি ইওজিএম আহবান করে বিষয়টি ছিল নির্বাচন সংক্রান্ত। আইইবির গঠনতন্ত্র অনুযায়ী বিষয় ইওজিএম আলোচনার বিষয় ছিল না। ইনস্টিটিউশনের গঠনতন্ত্রের ধারা লংঘন করে অবৈধভাবে আইইবি দখলকারীরা ইওজিএম নির্বাচনের বিষয়টি আলোচনার জন্য নির্ধারন করেন। বর্তমান দখলকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে এবং এ বিষয়টি আদালতে এখতিয়ারাধীন। অবৈধভাবে আইইবি দখলকারীদের সম্পর্কে আমাদের প্রতিবাদ থাকা সত্ত্বেও আমরা ইওজিএম যোগদানে সিদ্ধান্ত নেই। সেই লক্ষ্যে আজ সকাল ১০টার মধ্যে আইইবি কয়েকশত সদস্য আইইবির সন্নিকটে সমবেত হন। তারা যখন আইইবির মূল গেটে প্রবেশ করতে যান তখন পুলিশ বাধা দেন। শুধু বহিরাগত এই প্রকৌশলীদের উপর ককটেল নিক্ষেপ করে। তাদের আক্রমনে কয়েকজন প্রকৌশলী গুরুতরভাবে আহত হন। পুলিশ আহত একজন প্রকৌশলীকে গ্রেফতার করে। তিনি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদলের প্রথম নির্বাচিত ভিপি। এমতাবস্থায় কোন ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য আমরা সেখানকার স্থান ত্যাগ করি। তিনি আরও উল্লেখ করেন এই অবস্থায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছি এবং এই সকল অবৈধ কাজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আইইবি প্রকৌশলী মিয়া মোঃ কাইয়ুম, প্রকৌশলী এম.এম গালিব, প্রকৌশলী মোঃ আব্দুর রউফ, প্রকৌশলী সোয়েব বাশারী হাবলু, প্রকৌশলী কাজী ফজলুল করিম, প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রকৌশলী শাহাদাত আহমেদ মাসুম, প্রকৌশলী রায়ান আহমেদ আদর প্রমুখ।

Related Articles

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ

আরও পড়ুন

বিএনপির সাধারণ সম্পাদক কামরুলের নাম ভাঙিয়ে গুম ফেরত সাংবাদিক কাজলের পৈতৃক বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, কাটা হলো মায়ের লাগানো নারকেলগাছ

বিশেষ প্রতিনিধি, মেহেরপুর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ৫৩ দিন গুম নয় মাস কারাগারে থাকার ঘটনায় আলোচিত সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মেহেরপুর শহরের পৈতৃক বসতভিটা

আরও পড়ুন

লোহাগড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামি গ্রে’ফ’তা’র

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানার মামলা নং- ০১(১০)২৬, ধারা: ১১(খ)/১১(গ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারভুক্ত ২ নং আসামি সুমন রহমান @ রকি

আরও পড়ুন

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) স্বদেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। আর এটি নিশ্চিতে আঞ্চলিক ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman