Somoy News BD

২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হলেই দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে – আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর

মঞ্জুর:“ইসলামী সমাজ” এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে আলকুরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় বিশ্বের মানুষ আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের অধীনে বন্দি হয়ে মানুষেরই মনগড়া আইন-বিধান পালনের মাধ্যমে চরম দূর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে এবং তাদের আখিরাতের জীবনও শ্বাসে হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় ইসলামের পরিবর্তে গণতন্ত্র গ্রহণ করে দল ও উপদলে
বিভক্ত হয়ে মহা বিভ্রান্তিতে ডুবে আছে, যার কারণে দুর্নীতি ও বৈষম্যের মাত্রা দিন দিন বেড়েই চলছে এবং তাদের আখিরাতের জীবনও গধ্বংস হচ্ছে। তিনি বলেন, আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকলের সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে, তাদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত হবে, সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, ফলে দুর্নীতি ও বৈষম্যুযুক্ত কল্যানকর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। ইসলামী সমাজ’ এর উদ্যোগে গতকাল ২৫ নভেম্বর, সোমবার, সকাল ১০টায়, শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা গাবতলী থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে এবং সর্বশেষ জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ুন কবীর এসব কথা বলেন। ইসলামী সমাজের আমীর তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, যারা গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর রাসুল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টা করবেন তারা আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করবেন। এ লক্ষ্যে ইসলামী সমাজ গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেই আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একথার উল্ল্যেখ করে তিনি বলেন, এতেই রয়েছে কল্যাণ ও মুক্তি। তিনি বলেন গণতন্ত্রের অধীনে নির্বাচন কিংবা সশস্ত্র লড়াই ইত্যাদির কোনটাই ইসলাম প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের কুরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। এসবকে ইসলাম বিরোধী অপতৎপরতা উল্লেখ করে দল-মত নির্বিশেষে সকলকে তিনি গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করার এবং ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজে শামিল হওয়ার আহবান জানান। গণজাগরণ যাত্রায় আরও উপস্থিত ছিলেন- ইসলামী সমাজের কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বশীল, সর্ব জনাব মুহাম্মাদ ইয়াছিন, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, মোঃ আলী জিন্নাহ, মোঃ নুরুদ্দীন, আজমুল হক, আসাদুজ্জামান বুলবুল, সেলিম মোল্লা, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম ও হাফিজুর রহমান সহ বিভিন্ন জেলা দায়িত্বশীল, মহানগর দায়িত্বশীল, দায়িত্বশীল সহকারী আবু জাফর মোহাম্মদ সালেহ্, থানা দায়িত্বশীল এবং কর্মী ও সদস্যগণ।

Related Articles

স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে ‘সিটা’ প্রকল্পের

নিজস্ব প্রতিবেদকঃপরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি বলেছেন, স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটা) প্রকল্প সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্য অর্জনে

আরও পড়ুন

বিপুল পরিমাণ ইয়াবাসহ ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ সদস্য গ্রেফতার :

নিজস্ব প্রতিবেদকঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮০০০ (আট হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক

আরও পড়ুন

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman