Somoy News BD

ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে সাংবাদিক পুত্র হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক তপু শেখের পুত্র আরমান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা । আজ  রবিবার বেলা এগারোটায় গোপালগড়ঞ্জ প্রেসক্লাব এর সামনে গোপালগঞ্জ টৃঙ্গিড়পাড়া সড়কে এই মানববন্ধন  কর্মসূচি পালন করা হয়  । গত ১১-০৫-২৪ তারিখে প্রতিদিনের মত ব্যাটারি চালিত  ইজিবাইক চালাতে বের হয় সাংবাদিকপুত্র আরমান, সে আর বাড়ী ফিরে না আসলে তার বাবা সাংবাদিক তপু টুঙ্গিপাড়া থানায় গিয়ে বিষয়টি মৌখিক ভাবে জানান  । পর দিন ১২ তারিখে দুপুরে দাড়িয়ারকুল শ্মশানঘাট এলাকা থেকে আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ । পরে এই ঘটনায় একটি হত্যা মামলা দ্বায়ের করেন তার বাবা তপু শেখ।
পরে ১৬ তারিখে ঘটনার সাথে জড়িত সাইফুল নামে এক যুবককে আটক করে পুলিশ বাকীদের দ্রত গ্রেফতার করতে মানববন্ধন করে আরমানের স্বজন।
এসময় প্রেসক্লাব   গোপালগঞ্জে  সভাপতি মোঃ জুবায়ের হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আরিফুল হক আরিফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  চৌধুরী হাসান মাহমুদ,প্রেসক্লাব গোপালগঞ্জের যুগ্ম মহাসচিব  জয়ন্ত শিরালী, গোপালগঞ্জ টিভি অ্যাসোসিয়েশনের  সভাপতি মাহবুব  হোসেন  সারমত, মফসল সাংবাদিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক  এ জেড আমিনুজ্জামান  রিপন,জার্নালিস্ট  ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান রনি , সাংবাদিক  মাহমুদুর রহমানসহ  কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতারা আগামী সাত দিনের মধ্যে আরমান হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয় এ মানববন্ধন কর্মসূচি থেকে।

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman