Somoy News BD

১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

জুট ব্যবসা কেউ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে: সাবেক সাংসদ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান,সাভারঃ
জুট ব্যবসা কেউ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং কেন্দ্রীয় হাই কমান্ডেও এমন নির্দেশা রয়েছে।বৃহস্পতিবার (২৯আগস্ট)দুপুরে সাভারের নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ঢাকা ১৯ এর সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ পরিবার কল্যান সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু তিনি এ কথা বলেন।গেলে পুরো সপ্তাহ জুড়ে ছিলো সাভার আশুলিয়ার পোষাক কারখানা গুলোর জুট ব্যবসা দখলের মহোৎসব।
আ.লীগ ও নিরপেক্ষ কেউ-ই বাদ যায়নি এ জুট ব্যবসা দখলের কবল থেকে।পোষাক কারখানার মালিকরা রয়েছে চরম আতঙ্কে।আশুলিয়ার শিল্পাঞ্চল কবিরপুরে  ইউরো আর্তে ও পলমল গ্রুপের আসওয়াদ (২) কারখানা জুট ব্যবসায় যাদের নামে চুক্তিনামা ছিলো ফ্যাক্টরী তাদের  জুট দিতে চাচ্ছে। চুক্তিনামাধারিরাও বর্তমান বিএনপির নেতৃবৃন্দের সাথে মিলে ব্যবসা করতে চাচ্ছে কিন্তু স্থানীয় বিএনপির নেতারা জোর পূর্বক দা, রড,লাঠি-সুটা নিয়ে গত মঙ্গল বার থেকে উক্ত ফ্যাক্টরীর জুটের ট্রাক আটক করে,ট্রাক ড্রাইভার কে মারধর করে ও দুটি জুট ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো -ট-১৫৯৪৬০ ও ঢাকা মেট্রো- ১৪৯০৩৫) নিয়ে যায়।আজকেও তারা পলমল গ্রুপের আসওয়াদ ২ গার্মেন্টসের এর জুট জোর করে নিয়ে যায়।
এ সময় ডাঃ সালাউদ্দিন  সাংবাদিকদের আরো বলেন,ছাত্র আন্দোলন বর্তমানে থানায় দায়েরকৃত মামলা সমুহে সত্যিকারের অপরাধীরা যেন আসামী হয় এ ব্যাপারে সাভার থানার ওসির সাথে কথা হয়েছে এবং আশুলিয়া থানার ওসির সাথেও আমি কথা বলবো।কোন নিরপরাধী যেন আসামীর তালিকায় ঠাই না পায়।তিনি আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বিএনপির নেতা কর্মীদের সনাতন ধর্মালম্বী ভাই বোনদের পূজা মন্ডপ গুলো পাহারার দায়িত্ব নিতে বলেন।

Related Articles

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ

আরও পড়ুন

বিএনপির সাধারণ সম্পাদক কামরুলের নাম ভাঙিয়ে গুম ফেরত সাংবাদিক কাজলের পৈতৃক বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, কাটা হলো মায়ের লাগানো নারকেলগাছ

বিশেষ প্রতিনিধি, মেহেরপুর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ৫৩ দিন গুম নয় মাস কারাগারে থাকার ঘটনায় আলোচিত সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মেহেরপুর শহরের পৈতৃক বসতভিটা

আরও পড়ুন

লোহাগড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামি গ্রে’ফ’তা’র

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানার মামলা নং- ০১(১০)২৬, ধারা: ১১(খ)/১১(গ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারভুক্ত ২ নং আসামি সুমন রহমান @ রকি

আরও পড়ুন

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) স্বদেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। আর এটি নিশ্চিতে আঞ্চলিক ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[২] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[৩][৪] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman