Somoy News BD

ব্রেকিং নিউজ

নবরূপে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো আমাদের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ আল-শাহরিয়ার বাবুল খান, আশুলিয়া:ঢাকা জেলার আশুলিয়ায় নবরূপে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  দৈনিক আমাদের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।শনিবার(৩০মার্চ)বিকেল ৫টায় ডিইপিজেড রোড, হাসেম প্লাজা, লাসানিয়া চাইনিজ রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দৈনিক আমাদের খবর পত্রিকার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল- শাহরিয়ার বাবুল খাঁন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজের)সাবেক সভাপতি ও ডেইলি টাইমস অব বাংলাদেশ পত্রিকার সম্পাদক আবু জাফর সূর্য,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার পরিদর্শক(ওসি)তদন্ত  মাসুদুর রহমান ও পরিদর্শক (ওসি) অপারেশন নির্মল কুমার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক আমাদের খবর পত্রিকার সহ-সম্পাদক এ্যাডঃ আবু জাফর শিকদার,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি  কামাল হোসেন,আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি শহীদুল্লাহ মুন্সি,আশুলিয়া প্রেস  ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক  যুগান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠু,সিনিয়র সাংবাদিক  দৈনিক করতোয়া পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মুঞ্জু মোর্শেদ, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ওবায়দুল  হক রিপন,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব আলম মানিক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ,দৈনিক সংগ্রাম পত্রিকা আশুলিয়া প্রতিনিধি এ্যাডঃ মোতালেব হোসেন,আশুলিয়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাচনা সম্পাদক মেহেদী হাসান মুন্সি, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি হেলাল শেখ, সাধারণ সম্পাদক কলিমউদ্দিন পালোয়ান সহ সাভার আশুলিয়ার বিভিন্ন কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমুখ।এসময় আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি জনাব আবু জাফর সূর্য গণমাধ্যম বিষয় বস্তু  নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন এবং দৈনিক আমাদের খবর পত্রিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে  মোনাজাতের মধ্যে দিয়ে  আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।  আলোচনা সভা শেষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি আবু জাফর সূর্য কে ও আইন শৃংঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায়  প্রধান আলোচক এ.এফ.এম সায়েদকে দৈনিক আমাদের খবরের পত্রিকার পক্ষ থেকে  সম্মাননা স্মারক প্রদান করা হয়।সেই সাথে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ  আল-শাহরিয়ার বাবুল খান,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ওবায়দুল  হক রিপন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব আলম মানিক,দৈনিক আমাদের খবর পত্রিকার নিজস্ব প্রতিনিধি মনির হোসেন, ও সুমনকে সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক আমাদের খবর পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম,প্রধান অতিথি আবু জাফর সূর্য, প্রধান আলোচক সহ সম্মানিত অতিথিগণ।

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman