Somoy News BD

২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

ন্যূনতম গ্রেডে বেতন ভাতা প্রদান ও এলএসপিদের রাজস্বকরণের দাবি

মঞ্জুর: প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬১টি জেলায় ইউনিয়ন ভিত্তিক ৪ হাজার ২০০ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের (এলএসপি) ন্যূনতম গ্রেডে বেতন ভাতা প্রদান ও রাজস্বকরণের দাবি জানিয়েছে এলএসপি কল্যাণ পরিষদ বাংলাদেশ। শুক্রবার ১৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জামান বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের ৬১টি জেলার ৪ হাজার ২০০ জন (ইউনিয়ন ভিত্তিক) এলএসপিগণ দিন-রাত নিরলসভাবে কাজ করে আসছে। প্রকল্পের কর্মকর্তাগণের দূরদর্শী নেতৃত্ব, সময়োপযোগী পরিকল্পনা ও গবেষণার ফলশ্রুতিতে দেশের প্রাণিসম্পদ খাত প্রান্তিক খামারিদের কাছে হয়ে উঠেছে ব্যাপক আলোচিত ও সম্ভাবনাময়ী। এলডিডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন সময় অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ ৪ হাজার ২০০ জন এলএসপিকে রূপান্তরিত করেছে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদে। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা কোভিড-১৯ চলাকালীন সময় প্রকল্প থেকে প্রদত্ত আর্থিক প্রণোদনা স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করেছি। বর্তমানে সারাদেশে আমরা ৬ হাজার ৫০০ টি (আনুমানিক) প্রডিউসার গ্রুপ তৈরি করেছি যা পিজি নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, আমরা নিয়মিত খামারিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা শীতকালীন, গ্রীষ্মকালীন সময়ে প্রাণীর চিকিৎসা ও যত্ন বিষয়ে সুপরামর্শ প্রদান করে আসছি। এ ছাড়া প্রচলিত খামার ব্যবস্থাপনার ধারণাকে বদলে দিয়ে প্রতিনিয়ত প্রান্তিক খামারিদের আধুনিক, মানসম্মত ও প্রযুক্তি সম্বলিত খামার গঠনে নানা প্রকার পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করে যাচ্ছি। যার ফলে এলডিডিপি প্রকল্প ও প্রাণিসম্পদের কার্যক্রম প্রান্তিক খামারিদের মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। কিন্তু দুঃখজনক বিষয় এই যে, চিকিৎসালয় হিসেবে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক আছে, কৃষকদের জন্য আছে ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কিন্তু স্থায়ীভাবে খামারিদের জন্য ইউনিয়ন ভিত্তিক প্রাণিসম্পদ সেবা বা পরামর্শ কেন্দ্র না থাকায় প্রান্তিক খামারিদের সুদূর উপজেলা ভেটেরিনারি হাসপাতালে জরুরি অবস্থায় অসুস্থ প্রাণীকে চিকিৎসা সেবার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। ফলে খামারিরা প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে দেশ ও খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দুধ, ডিম ও মাংসের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক এলএসপিদের স্থায়ী নিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও খামারিদের স্বার্থে চলমান কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণিসম্পদকে অধিকতর যুগোপযোগী করে তোলা হলে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি।  এমতাবস্থায়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এলডিডিপি প্রকল্পের আওতায় ৪ হাজার ২০০ জন দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অসহায়ত্বের কথা বিবেচনা করে এলএসপিদের ইউনিয়ন ভিত্তিক প্রাণিসম্পদ সেবা কেন্দ্র চালু করে সরাসরি নিয়োগের মাধ্যমে ন্যূনতম গ্রেডে বেতন ভাতা প্রদান ও চাকরি রাজস্বকরণ করার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার প্রমুখ।

Related Articles

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ আজ দুপুর ১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত

আরও পড়ুন

মালয়েশিয়া ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে

আলী আহসান রবিঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমান ২২ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়া সফর করেন। ২.

আরও পড়ুন

যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে—সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গান হলো ফুলের মতো। যারা ফুলকে ভালোবাসে না তারা যেকোনো নির্মম অপরাধও করতে পারে। পৃথিবীর বুকে মানুষের ভাষা সৃষ্টির আগেই গানের জন্ম হয়েছে।

আরও পড়ুন

জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman