Somoy News BD

ব্রেকিং নিউজ

পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি- কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম

হত্যা মামলার আসামিদের পাসপোর্ট করে দেওয়ার সাথে জড়িত অসাধু কর্মকর্তাদের চাকরিচ্যুত ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ শেরে বাংলানগর থানা মানববন্ধনের আয়োজন করে।আজ বুধবার বিকাল ৪ টায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম ফাহিম বলেন, “জুলাই আগস্টের হত্যা মামলার আসামীদের লুকিয়ে বাসায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ আনা ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানি করার শামিল। শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে হত্যাকাণ্ডের আসামীদের গোপনে পাসপোর্ট দিয়ে দেশ ত্যাগে সাহায্য করে যাচ্ছে হাসিনার স্বৈরাচারের দোসররা। যেখানে সাধারণ মানুষ পাসপোর্ট করতে গেলে পদে পদে হয়রানি হতে হয়,সেখানে টাকার বিনিময়ে একটা গোষ্ঠী অনিয়মের মাধ্যমে এই সুযোগ নিয়ে থাকে। এর সাথে জড়িত রয়েছে পাসপোর্ট অফিসের একটা সিন্ডিকেট। আমাদের স্পষ্ট ঘোষণা কোন সিন্ডিকেটের ঠিকানা পাসপোর্ট অফিসে হবে না। এই ঘৃণিত কাজের সাথে যারা জড়িত তাদের ২৪ ঘন্টার মধ্যে চাকরিচ্যুত করে গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় ছাত্র-জনতা ফ্যাসিবাদকে সেইফ এক্সিট করে দেয়া এই পাসপোর্ট অফিস অভিমুখে ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে। এই বাংলাদেশে ফ্যাসিবাদকে যারাই পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধনে সঞ্চালনায় করেন গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, সহ সভাপতি জাফর মাহমুদ, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি রাকিবুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান,শেরে বাংলা নগর থানার আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব আখতারুজ্জামান প্রমুখ।

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman