Somoy News BD

৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

মধ্যবিত্তদের গাড়ির নাগালে আনতে শুল্ক কমানোর দাবি বারভিডার

নিজস্ব প্রতিবেদকঃ
চড়া মূল্য ও উচ্চ শুল্কের কারণে মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে পুরোনো গাড়ি কেনাও এখন কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় হাইব্রিড গাড়ি ও রিকন্ডিশন্ড গাড়ির সম্পূরক শুল্ক কমানোর দাবি জানিয়েছে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বারভিডার নেতারা বলেন, নতুন ও পুরোনো গাড়ির শুল্কায়নে বৈষম্য দূর করে দাম সহনীয় পর্যায়ে আনতে হবে। দেশে ব্যক্তিগত যানবাহনের বেশিরভাগই বিদেশ থেকে আমদানিকৃত পুরোনো গাড়ি। নতুন গাড়ির উচ্চমূল্যের কারণে মধ্যবিত্তরা সাধারণত এসব গাড়ির দিকেই ঝুঁকেন। কিন্তু উচ্চ শুল্ক ও নিবন্ধন ফির কারণে অনেকেই এখন সেগুলো কিনতে পারছেন না।

এক ক্রেতার বক্তব্য তুলে ধরে বলা হয়, *”বর্তমানে গাড়ি কেনার কথা ভাবলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না।”* বারভিডা জানায়, ব্র্যান্ড নিউ গাড়ির মালিকানা বদলে কোনো ফি না থাকলেও, পুরোনো গাড়ির ক্ষেত্রে ২৪ থেকে ৪৭ হাজার টাকা ফি দিতে হয়।

গত কয়েক বছরে রিকন্ডিশন্ড গাড়ির আমদানি ও বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে বলে উল্লেখ করা হয়। এছাড়া অ্যাম্বুলেন্স আমদানিতে শুল্কের পাশাপাশি ১৫% ভ্যাট প্রদান করতে হয়, যা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
বারভিডার সভাপতি আবদুল হক বলেন, *”সঠিক নীতি প্রণয়ন করা গেলে দেশে যানবাহন খাতে বিপ্লব আসতে পারে। আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারকে সহযোগিতা করতে চাই, এতে রাজস্বও বাড়বে।”*

হাইব্রিড গাড়ি ও মাইক্রোবাসের শুল্ক কমানো হলে পরিবহন ব্যয় কমার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে বারভিডার সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, কোষাধ্যক্ষ সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের ও প্রচার সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করা হলেও নেওয়া প্রকল্পগুলোর সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং

আরও পড়ুন

মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭৫

মোহাম্মদ আব্দুল গাফফারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৭৫ জনকে গ্রেফতার

আরও পড়ুন

পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রবিবার)

আরও পড়ুন

মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ অবস্থায় থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman