Somoy News BD

ব্রেকিং নিউজ

চাকরি পুনর্বহালের দাবি তুলেছেন চাকরিচ্যুত গ্রামীণফোনের শ্রমিকরা

মঞ্জুর:বিলম্বে মুনাফা বিতরণের জরিমানা আদায়ে গ্রামীণফোনের চাকরিচ্যুত কর্মীরা যে আন্দোলন শুরু করেছিলেন, তাতে এবার আর্থিক ও সামাজিক ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিও অন্তর্ভুক্ত হয়েছে। ‘চাকুরিচ্যুত ও অধিকারবঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কম্পানির শীর্ষ কর্মকর্তাদের শাস্তির দাবিও তুলেছে। জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়, যেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব। এদিকে গ্রামীণফোন বলছে, “কিছু ব্যক্তি গ্রামীণফোন সম্পর্কে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।” সংবাদ সম্মেলনে গ্রামীণ ফোনের বিরুদ্ধে চারটি অভিযোগ ও আন্দোলনকারীদের পক্ষ

থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে আবু সাদাত বলেন, গ্রামীণফোন বিভিন্ন সময় অবৈধভাবে অনেককে চাকরিচ্যুত করেছে। ২০১২ সালে ট্রেড ইউনিয়ন গঠনের চেষ্টা করায় প্রায় ১৮০ জনকে চাকুরিচ্যুত করা হয়। “২০১৫ সাল থেকে ‘স্বেচ্ছা অবসর’ স্কিম চালু করে শ্রমিকদের মানসিক চাপ ও হুমকি দিয়ে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। ২০২১ সালে কোভিড মহামারির মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে ১৮০ জনকে চাকুরিচ্যুত করা হয়।” এভাবে বিভিন্ন প্রক্রিয়ায় প্রায় তিন হাজার ৩০০ শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা হয় বলে উল্লেখ করেন আবু সাদাত কোম্পানির মুনাফায় শ্রমিকদের অংশগ্রহণের যে আইনটি রয়েছে, সেটিও গ্রামীণফোন লঙ্ঘন করেছে উল্লেখ করে আবু সাদাত বলেন, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, শ্রমিকদের কোম্পানির মুনাফার ৫ শতাংশ দেওয়া বাধ্যতামূলক। “গ্রামীণফোন এই নির্দেশনা লঙ্ঘন করে এবং উচ্চ আদালতের রায় সত্ত্বেও শ্রমিকদের পাওনা দেয়নি। এখন সেই বিতরণের বিলম্বজনিত জরিমানা পরিশোধ করছে না।” দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরটি মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন আবু সাদাত। তিনি বলেন, “বিকল্প কর্ম সংস্থান না থাকায় মধ্যবয়সে চাকরিচ্যুত শ্রমিকরা সামাজিকভাবে হেয় হয়েছেন। তাদের আর্থিক ও সামাজিকভাবে অসহায় অবস্থায় ফেলা হয়েছে। শ্রমিক ছাঁটাই প্রক্রিয়ায় নির্মম কায়দায় মানসিক নির্যাতন করা হয়েছে।” গ্রামীণফোন কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় এবং শ্রম অধিদপ্তরের নির্দেশনাও অমান্য করে চলেছেন বলে অভিযোগ আবু সাদাতের। তিন দফা দাবি তুলে ধরে আবু সাদাত বলেন, “গ্রামীণফোনের অবৈধ চাকরিচ্যুতির সব আদেশ বাতিল করে শ্রমিকদের অবিলম্বে আর্থিক ও সামাজিক ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। “তিন বছরের পাঁচ শতাংশ লভ্যাংশের বিলম্ব বিতরণের জরিমানাসহ সকল বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে।” শ্রমিক-কর্মচারীদের ওপর অত্যাচার-নিপীড়ন চালানোয় গ্রামীণফোনের সিইও, সিএমওসহ তাদের সব অনুসারী ম্যানেজার ও ইউনিয়ন নেতাদের শাস্তির দাবিও জানান আবু সাদাত।<span;> <span;>এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মঙ্গলবার গ্রামীণফোন <span;>সম্পর্কে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।” গ্রামীণফোন বলছে, “কিছু সাবেক কর্মী চাকরিসংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে কয়েক মাস ধরে জিপি হাউজের সামনে সমবেত হচ্ছেন। আমাদের জানা মতে, তাদের বেশির ভাগ বেশ কয়েক বছর আগেই প্রতিষ্ঠান ছেড়ে যান এবং আইন অনুযায়ী তাদের প্রাপ্য গ্রহণ করেন। “এছাড়া তারা যেসব দাবি তুলেছেন, সেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। বিচারিক ব্যবস্থার প্রতি গ্রামীণফোন শ্রদ্ধাশীল। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতেই এসব বিষয়ের নিষ্পত্তি হবে বলে বিশ্বাস করে গ্রামীণফোন।” লিখিত বক্তব্যে কোম্পানিটি বলছে, “গ্রামীণফোন শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করে। তবে ওই ব্যক্তিরা গ্রামীণফোনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের পথ অবৈধভাবে গত ৪ ফেব্রুয়ারিসহ বেশ কয়েকবার অবরুদ্ধ করেন। ফলে গ্রামীণফোনের কর্মী, সরবরাহকারী ও গ্রাহকদের অবাধ চলাচল উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হয়। “তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জিপি হাউজে আটকা পড়েন। এ পরিস্থিতিতে কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন। গ্রামীণফোন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কর্মী ও গ্রাহকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এমন পরিস্থিতিতে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে জিপি হাউস সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়।”

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman