Somoy News BD

ব্রেকিং নিউজ

সৌদির একক ভিসা দূতাবাসের সত্যায়ন ছাড়াই ছাড়পত্র দেওয়াসহ ৯ দাবি

মঞ্জুর:

বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫ রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে মানববন্ধন করে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে রিক্রুটিং এজেন্সিগুলোর নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে নেতারা বলেন, জনশক্তি রপ্তানি ব্যবসা বাংলাদেশের প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচিত। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় জোগান আসে এই খাত থেকে। অথচ এক খাতের জনশক্তি রপ্তানির বিষয়টাকে অন্য দেশ প্রতিদিন সহজ করলেও আমাদের মন্ত্রণালয়, বিএমইটি ও দূতাবাস সেটা কঠিন করছে। রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও দূতাবাসের আচরণ অনেকটা অপরাধী ও বিচারকের মতো। যেখানে রিক্রুটিং এজেন্সিগুলোর আত্মরক্ষার কোনো ব্যবস্থা নেই। তাই আমরা জনশক্তি পাঠানোকে সহজ ও সাবলীল করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। রিক্রুটিং এজেন্সির অন্য দাবিগুলো হচ্ছে— সত্যায়িত ডিমান্ডের নিয়োগ অনুমতি নিয়ে জটিলতা নিরসন করা; দূতাবাসের ডিমান্ড অ্যাটাশটেশন সহজিকরণ ও দ্রুততর করা; রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত না হওয়ার আগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা; মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট প্রথা বাতিল করা; মানবপাচার আইনের অপপ্রয়োগ বন্ধ করা; মিথ্যা অভিযোগকারী কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান চালু করা; বিমান টিকিটের সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও লেবার ফেয়ার চালু করা এবং বিএমইটি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমাতাসুলভ আচরণের প্রতিবিধান করা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বায়রার সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট নোমান চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম, সাবেক ইসি সদস্য শাহাদাত হোসেন, সাবেক নির্বাহী সদস্য মোস্তফা মাহমুদ প্রমুখ। মানববন্ধন শেষে বায়রার নেতারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যান।

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও

আরও পড়ুন

চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের

আরও পড়ুন

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

গণমাধ্যম রাষ্ট্রের আয়না, সুশাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শুধু রাষ্ট্রের আয়নাই নয়, আধুনিক সভ্যতা ও সমাজব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। রাষ্ট্র, সমাজ ও

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman