Somoy News BD

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানালো বাপাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটি

ডেস্ক রিপোর্ট – গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (বাপাকা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

গতকাল (১৭ মে) শুক্রবার সকালে বাপাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ খালিদুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক আবুল হাসান হাসি, প্রচার সম্পাদক ইব্রাহীম আজম বকসী সহ সমগ্র বাংলাদেশের সহকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বাপাকা’র মুখপাত্র ইব্রাহীম আজম বকসী বলেন, আমাদের পেশাজীবি সংগঠন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন (বাপাকা)  কেন্দ্রীয় নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা -২০২৪ উপলক্ষে সারা দেশের সহকর্মীগণ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জমায়েত হয়েছে।

তিনি আরও জানান, সভার কার্যবিবরনী অনুযায়ী দিনের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে টুঙ্গীপাড়া উপজেলার অন্তর্গত ১ নং কুশলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাপাকা’র বার্ষিক সাধারণ সভা-২০২৪ সাফল্যের সাথে সম্পন্ন হয়।

তিনি বলেন, এসময় গোপালগঞ্জ জেলার সদ্যপ্রয়াত সহকর্মী আবির হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন (বাপাকা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্য তথা বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালন করে চলেছে। প্রতিটি ইউনিয়ন এর প্রান্তিক জনগণের মাঝে উন্নত ও ডিজিটাল সেবা প্রদানসহ সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা স্থানীয় জনগনের দোরগোড়ায় পৌছাতে আমরা বদ্ধপরিকর।

Related Articles

জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে জোয়ার তুলতে আগামী ১লা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও

আরও পড়ুন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী

আরও পড়ুন

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজিবি’র কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ সকালে ঢাকায় ওসমানী স্মৃতি

আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman