Somoy News BD

২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

Category: ঢাকা বিভাগ

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মব তৈরি করে ফ্ল্যাট  দখলের জন্য হামলার অভিযোগ

মঞ্জুর: মোকাররম হোসেন খান ১০ই জুলাই ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কথিত বিএনপি নেত্রী-প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মব তৈরি করে ফ্ল্যাট দখলের জন্য হামলার অভিযোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন তার স্ত্রী জাহান খান, মেয়ে মাহিরা

Read More

গ্রাহকদের ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‘ধামাকা শপিং ডট কম’

মঞ্জুর: গ্রাহকদের ৪০০ কোটি টাকা নিয়ে লাপাত্তার অভিযোগ উঠেছে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’য়ের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, ৫০০ জন উদ্যোক্তা ও তিন হাজারজন ভোক্তার আনুমানিক ৪০০ কোটি টাকা বকেয়া রেখে উধাও হয়েছে কোম্পানিটি। বুধবার ৯ জুলাই ২০২৫ ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ব্যবসায়ী ও ভুক্তভোগীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা।   সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম, মেহেদী, শফিকুল ইসলাম, নুরুল আমিন, জাকারিয়া, হাসমত মুন্সি প্রমূখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিভিন্ন প্রভাব খাটিয়ে গ্রাহক ও সরবরাহকারীদের টাকা আত্মসাৎ করেছে ধামাকাশপিং। একেকজন গ্রাহক লাখ লাখ টাকা হারিয়ে পথে বসেছেন। ব্যবসায়ীরাও সর্বশান্ত হয়েছেন। আমাদের দাবি, আমাদের পাওনা ৪০০ কোটি টাকা ফেরত দেওয়া হোক। ভুক্তভোগীরা বলেন, ধামাকাশপিং ডটকম নানা প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্বুদ্ধ করে। আমাদের আশ্বস্ত করা হয় যে, এই কোম্পানির চেয়ারম্যান দেশের স্বনামধন্য অর্থোপেডিক চিকিৎসক, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও জয়েন্ট কেয়ার কো-অর্ডিনেটর- ডা. এম আলী ওরফে মো. মোজতবা আলী। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক দেশের স্বনামধন্য ব্যবসায়ী এস এম ডি জসিমউদ্দিন চিশতী। তারা বলেন, আমরা ভুক্তভোগী ব্যবসায়ীগণ ও গ্রাহক ২০২০ সালের ডিসেম্বর থেকে ধামাকাশপিং ডটকমের নির্দেশনা ও চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ করে যাচ্ছিলাম এবং গ্রাহক পণ্য কিনছিলাম। মার্চ ২০২১ পর্যন্ত ডেলিভারি এবং পেমেন্টসহ মোটামুটি সবকিছু ঠিক থাকলেও পরবর্তী সময় থেকে পণ্য ডেলিভারি সম্পূর্ণ হলেও আমরা মার্চেন্ট বা সেলাররা চুক্তিনামা অনুযায়ী সমুদয় বকেয়া বিল পাইনি। এমনকি ক্রেতারা তাদের পণ্য বাবদ অগ্রিম পেমেন্ট করা কোনো টাকাই ফেরত পায়নি। তারা আরও বলেন, আমাদের পাওনাকৃত অর্থ উদ্ধারের জন্যে প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা সিরাজুর ইসলাম রানা গং ও পরিচালক কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করেও মালিকপক্ষের কারো সাথে অদ্যাবধি সরাসরি কোনো সাক্ষাৎ বা সমাধান পাইনি। কোম্পানির চেয়ারম্যান ডা. এম আলী সাথে সরাসরি সাক্ষাতের জন্যে তার বাসভবনে কয়েকবার যাওয়ার পরও তিনি আমাদের সাথে দেখা করেননি এবং তার সাথে ভার্চুয়াল সভার জন্যে একাধিকবার আমরা ইমেইল ও ওয়াটসআপ মারফত যোগাযোগের সর্বাত্মক চেষ্টা করার পরও কোনো যোগাযোগ করতে পারিনি। আমাদের পক্ষ থেকে বিনয়াবনত অনুরোধ করার পর কোম্পানির দুজন মালিকের মধ্যে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক  জসিম উদ্দিন চিশতী ও ডা. এম আলী মাঝে মাঝে ভার্চুয়াল সভা ও ফেসবুকে লাইভ প্রোগ্রাম করে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো প্রতিশ্রুতিই তারা রক্ষা করেননি। বক্তারা জানান, ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে সপরিবারে আমেরিকায় পলাতক রয়েছেন। এই প্রতারণার সাথে জড়িত অন্যতম মাস্টারমাইন্ড জসিম উদ্দিন চিশতী ও ডা. এম আলী, সিরাজুল ইসলাম রানাসহ অন্যান্যদের বিরুদ্ধে ১১৬ কোটি টাকার মানিলন্ডারিং মামলা চলমান রয়েছে।  তারা জানান, চেয়ারম্যান ডা. এম আলী যে এই চক্রের অন্যতম মূল হোতা। তার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই ও তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বন্ধু পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি এতদিন অধরা থেকেছেন এবং হাতিয়ে নেওয়া এসব অবৈধ অর্থের বিনিময়ে গড়ে তুলেছেন বিশাল অবৈধ সম্পত্তির পাহাড়। পাওনাকৃত টাকা পাওয়ার মানবিক সহায়তার নিমিত্তে বিগত সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়সহ সংশ্লিষ্ট দফতরে একাধিকবার মানবিক আবেদন করার পরও আমরা কোনো সমাধান পাইনি। ব্যবসায়ীরা বলেন, আমরা উদ্যোক্তা হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ও ইচ্ছে নিয়ে চাকরি না করে উদ্যোক্তা হয়ে ই-কমার্সে পণ্য সরবরাহকারী হিসেবেই ব্যবসা করতে বিনিয়োগ করেছি এবং ভোক্তা হিসেবে পণ্য অর্ডার করেছি। আমাদের স্বপ্ন এই অল্প সময়ে ও কম বয়সে ধূলিসাৎ যেন না হয় সে জন্যে বর্তমান সরকারের কাছে চেয়ারম্যানের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমরা আশা করছি আমাদের ন্যায্য পাওনা অর্থ ফেরত পেতে সরকারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

Read More

ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উৎসবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

Read More

পবিত্র আশুরাকে কেন্দ্র করে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা

Read More

মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সম্মুখে অবৈধ জমায়েত ছত্রভঙ্গ করা প্রসঙ্গে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা, ৩০ জুন ২০২৫ খ্রি. অদ্য ৩০ জুন ২০২৫ খ্রি. সোমবার মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে

Read More

প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড, সহকারী  শিক্ষকদের ১১তম গ্রেড ও শতভাগ  পদোন্নতির দাবি

মঞ্জুর: ২৮ জুন ২০২৫ইং শনিবার সকাল ১১ টায়,২২/১, তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু  কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও শতভাগ পদোন্নতির দাবিতে  এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ারুল  ইসলাম তোতা।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশ  প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মো.জুলফিকারআলী।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ ভূঁঞা।প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এবং শিক্ষকদের  সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় যৌক্তিক এবং যুগোপযোগী  দাবি মেনে নিতে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন  সরকারের আন্তরিক সুদৃষ্টি কামনা করছি।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ জন প্রধান শিক্ষক  বাদী হয়ে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের জন্য  উচ্চ আদালতে রীট করেন। রীট নং- ৩২১৪/২০১৮।রায়ের প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৮ মে ২০২৫ খ্রি: বাদী ৪৫ জন প্রধান শিক্ষকসহ বাকী ৬৫৫২৪ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেড ও গেজেটেড মর্যাদা  প্রদানের জন্য অর্থ সচিব মহোদয়কে পত্র প্রেরণ করেন।কিন্তু অর্থ মন্ত্রণালয় রীট নং-৩২১৪/২০১৮ এর আলোকেশুধুমাত্র রীটকারী ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেড ওগেজেটেড মর্যাদা প্রদানের জন্য গত ১৯ জুন ২০২৫ খ্রি:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেন।এতে বাকী ৬৫৫২৪ জন প্রধান শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।যা মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায়সৃষ্টি হবে।দাবিসমূহ : ৪. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক পদকে ১০ম গ্রেডের মর্যাদা প্রদান করতে হবে।৫. সকল সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।৬. সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে শতভাগ  পদোন্নতি প্রদান করতে হবে।কর্মসূচি : ৩. ১৬/০৭/২০২৫.খ্রি: বিকাল ৫টায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।৪. ৩০ আগস্ট ২০২৫ খ্রি: কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকমহাসমাবেশ ও দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার  কর্মবিরতি ঘোষণা।আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  তরিকুল ইসলাম, এম.এম ইউসুফ, আরিফ দেওয়ান,  ফজলুর রহমান, জহুরুল ইসলাম, জাহিদ রাব্বানী,  শিমুল, ফরহাদ হোসেন, আজিজুল ইসলাম, তোফাজ্জলহোসেন, আরাফাত, সেলিনা আখতার, জুলফিকার  রহমান, শফিকুল ইসলাম চাঁদ, মীর মহিবুর, আফছার আলী, হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, সামসুল হক মাতব্বর প্রমুখ ।  

Read More

মেটা ও সিটিটিসির বিজনেস কমিউনিকেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ২৫ জুন ২০২৫ খ্রি. বুধবার মিন্টো রোডস্থ ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সাথে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিটি

Read More

পুলিশ সাব-ইন্সপেক্টরের তাৎক্ষণিক উদ্যোগে জীবন রক্ষা পেলো চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা. কাজী আবু ইউসুফ (৭০) গত রবিবার (২২ জুন ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় এক মারাত্মক

Read More

সোনারগাঁওয়ে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়ার উপড় সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ

Read More

ওয়ারী বিভাগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ২১ জুন ২০২৫ খ্রি. মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে শুরু হয়েছে নাগরিক তথ্য

Read More

শেখ মুজিবুর রহমান

(১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (1920-1975) স্বাধীন বাংলাদেশের স্থপতি।

sheikh mujibur rahman