Somoy News BD

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে: সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদকঃ
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে। জনসেবায় নেতৃত্ব দিতে হবে, দেশ সেবায়ও নেতৃত্ব দিতে হবে। সর্বদা ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। ডিজিটাল ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে নিজেকে চৌকস হতে হবে। অধিনস্ত নির্ভর পরিহার করে নিজেকে প্রস্তুত রাখতে হবে।

আজ রাজধানীর কাঁটাবনে অবস্থিত  ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) দের ২১ তম বেসিক ভূমি রিফ্রেশারস কোর্সে’র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ডিজিটাইজ ভূমি সেবা  টেকসই করতে হলে সরকারি কমিশনার(ভূমি) দের  কে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।  বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণের জন্য ভূমি ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন অপরিহার্য।  এই প্রশিক্ষণ ভূমি ব্যবস্থাপনায় সম্পৃক্ত মানবসম্পদের যোগ্যতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে গতিশীল ভূমি ব্যবস্থাপনা  নিশ্চিত করবে।

তিনি আরো বলে,যারা ভাল কাজ করবে তাদেরকে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত সনদপত্র দেওয়া হবে। ভালো কাজ করতে ব্যর্থ হলে তাদের জন্য শাস্তির ব্যবস্থা। জাতীয়ভাবে  যারা ভাল কাজ করবে তাদেরকে প্রধান উপদেষ্টা তার দপ্তরে আমন্ত্রণ জানাবেন। কারো প্রতি দোষারোপ না করে  সবাই মিলে একটা টিম তৈরি করে  দেশমাতৃকার সেবার নিজেকে আত্মনিয়োগ করতে হবে। সরকারি কমিশনার, (ভূমি) দের উদ্দেশ্যে তিনি বলেন  নিজেকে ট্রেইনার হিসাবে দক্ষ করে তুলবে যাতে করে অন্যদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ করা যায় এবং প্রকৃত  সেবা নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের,পরিচালক,রুমানা রহমান শম্পা; অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. জাহিদ হোসেন পনির,অতিরিক্ত সচিব; মো: মাহফুজুর রহমান ও মো: এমদাদুল হক চৌধুরী; আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষকসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিসিএস প্রশাসন ক্যাডারের ৭৫ জন সরকারি কমিশনার, (ভূমি) বৃন্দ ।

Related Articles

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক

আরও পড়ুন

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

মোঃআশরাফুল আলমঃ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা

আরও পড়ুন

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড,মোঃরফিকুল ইসলাম

গৌরনদী উপজেলার ছোট্ট একটি গ্রামের নাম বাটাজোর। নদীর কাছাকাছি মাটির ঘরে থাকত পারুল আখতার। তার স্বামী রহিম মিয়া দিনমজুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে-ঘাটে কাজ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman