Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তবর্তী মির্জাজোড়া নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

অদ্য ১২ জুন ২০২৫ তারিখ সকালে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি জেলের ছদ্মবেশে ছোট ডিঙ্গি নৌকা যোগে নাফ নদী সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে মায়ানমারের একটি নৌকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করবে। আরো তথ্য পাওয়া যায়, ইয়াবা সংগ্রহ শেষে নদী পথে মির্জাজোড়া নামক এলাকা দিয়ে বাংলাদেশে ফেরত আসবে। এ প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি তাঁর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ আভিযানিকদল এবং টেকনাফ বিওপি থেকে অপর একটি আভিযানিকদলকে সাথে নিয়ে মাদক পারাপারের সম্ভাব্য এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকেন। আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকায় চুপিসারে মির্জাজোড়া নামক এলাকার দিকে অগ্রসর হতে দেখে বিজিবি সদস্যরা উক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করতে
ধাওয়া করে। এসময় বিজিবির গতিবিধি আঁচ করতে পেরে মাদক পাচারকারীরা দ্রুত জোয়ারের পানিতে নিমজ্জিত কেওড়া জঙ্গলের ভিতরে তাদের নৌকাটি ডুবিয়ে দিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। উক্ত এলাকাকে ঘিরে রেখে পলায়নরত ব্যক্তিদেরকে ধরতে বিজিবির দীর্ঘ সময় ধরে সাঁড়াশি অভিযান চালালেও কাউকে আটক করতে সক্ষম হয়নি। পরবর্তীতে বিজিবি আভিযানিকদল কেওড়া জঙ্গলের ভিতরে অভিনব পন্থায় পানিতে নিমজ্জিত অবস্থায় দুটি ব্যাগের ভিতরে বিশেষভাবে মোড়কজাত ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জমা করার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman