Somoy News BD

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

দূষণরোধী অভিযানে ২৪ কোটি ৬১ লক্ষ টাকা জরিমানা, ৬৭০ টি অবৈধ ইটভাটা বন্ধ এবং ১ লক্ষ ৮৭ হাজার কেজি পলিথিন জব্দ।

নিজস্ব প্রতিবেদকঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে ব্যাপক দূষণবিরোধী অভিযান পরিচালনা করছে। ০২ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৮১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে ১ হাজার ৭৫৫টি মামলা করা হয় এবং ২৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযানে ৪৬০টি অবৈধ ইটভাটার চিমনী ভেঙে ফেলা হয় এবং ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৭টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠানের ৮টি ট্রাকে থাকা সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করা হয় এবং কারখানা বন্ধ করে দেওয়া হয়।

গত ৩ নভেম্বর ২০২৪ থেকে আজ পর্যন্ত পলিথিন বিরোধী ৩৮৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৭০১টি প্রতিষ্ঠান থেকে ৫৬ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অপরদিকে, আজ ২৮ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকা মহানগরের আগারগাঁও ও খিলগাঁও এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৬টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে বরিশাল, চাঁদপুর ও রাজশাহীতে পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৬৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতি সম্পর্কে সতর্ক করা হয়।

আজ আশুলিয়ায় টায়ার পাইরোলাইসিস কারখানায় অভিযান চালানো হয়। ১টি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং কারখানা উচ্ছেদ করা হয়। একইভাবে, অবৈধ সীসা/ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় এবং কারখানা উচ্ছেদ করা হয়।

পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman