Somoy News BD

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

নড়াইলের লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

মোঃ শরিফুল মোল্লা নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় দিনে-দুপুরে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য শাওন হোসেন (২৬) উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মৃত. শওকত হোসেনের ছেলে। তিনি বরিশালে রেঞ্জে কর্মরত। তিনি ২৭ নভেম্বর ছুটিতে নিজ বাড়িতে আসেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের পুলিশ কনস্টেবল দেলোয়ার ফকিরের সাথে একই গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমাজমি-ঘরবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে একই গ্রামের মৃত আমির হোসেন ফকিরের ছেলে মফিজ ফকির, লায়ন ফকির, মেহেদী ফকির, আব্দুর রহমান, শাহানারা বেগম ও রুমা বেগম রাম দা, ছ্যান দা, লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় দূর্বৃত্তরা পুলিশ কনস্টেবল শাওন হোসেনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত পুলিশ কনস্টেবল শাওনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় সাওনের সাথে থাকা অন্যান্যদেরও পিটিয়ে নীলা-ফোলা জখম করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman