Somoy News BD

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

নিরাপদ আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে মানুষের চিকিৎসার প্রয়োজন হবে না

নিজস্ব প্রতিবেদকঃ
চন্দনাইশ (চট্টগ্রাম ), ২৮ আষাঢ় (১২ জুলাই) :
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নিরাপদভাবে দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদন নিশ্চিত করা হলে জনগণের প্রয়োজনীয় আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং সেক্ষেত্রে মানুষের চিকিৎসার প্রয়োজন অনেকটাই কমে যাবে।

উপদেষ্টা আজ বিকালে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে হাস-মুরগি, গবাদিপশু ও মাছ উৎপাদনে কীটনাশকের ব্যবহার যতটুকু সম্ভব কমাতে হবে। প্রান্তিক পর্যায়ে খামারিদের মাঝে নিরাপদ উৎপাদনের বিষয়ে সচেতনতা তৈরিতে মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে খামারিরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল সংকট থাকলেও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তারা নিরলসভাবে চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এতে অনেক খামারি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এসময় তিনি সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশের পথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মো. আতিয়ার রহমান, মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীরসহ প্রাণিসম্পদ ও মৎস্যখামারিরা এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক

আরও পড়ুন

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

মোঃআশরাফুল আলমঃ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা

আরও পড়ুন

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড,মোঃরফিকুল ইসলাম

গৌরনদী উপজেলার ছোট্ট একটি গ্রামের নাম বাটাজোর। নদীর কাছাকাছি মাটির ঘরে থাকত পারুল আখতার। তার স্বামী রহিম মিয়া দিনমজুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে-ঘাটে কাজ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman