Somoy News BD

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , রবিবার
ব্রেকিং নিউজ

পাট খাতের জন্য প্রথমবারের মত Sustainable Market Access Bootcamp কর্মসূচীর উদ্বোধন:

আন্তর্জাতিক ডেস্কঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জেনেভাস্থ WTO Enhanced Integrated Framework (EIF), এবং জেনেভাস্থ International Trade Centre (ITC)-এর সহযোগিতায় আজ ১ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো “Sustainable Market Access Bootcamp – Jute Sector” কর্মসূচীর প্রথম হাইব্রিড ওয়েবিনার।

উল্লেখ্য, EIF এবং ITC এর যৌথ কারিগরি সহায়তায় গৃহীত এই কর্মসূচীর ন্যশনাল ইমপ্লিমেন্টেশন ইউনিট (NIU) হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের WTO অনুবিভাগ কাজ করছে।

পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SMEs) রপ্তানি সক্ষমতা বৃদ্ধি; পাট পণ্যে বৈচিত্র্য আনয়ন, টেকসই মান সংরক্ষণ, পাটপণ্যের ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিই এই Bootcamp কর্মসূচির লক্ষ্য। জুলাই/২০২৫ হতে সেপ্টেম্বর/২০২৫ পর্যন্ত তিন মাস মেয়াদের এই কর্মসূচির আওতায় ধারাবাহিক ওয়েবিনার, ওয়ান-টু-ওয়ান মেনটরিং এবং একটি তিন দিনের সরাসরি ও ব্যবহারিক ওয়ার্কশপ অন্তর্ভুক্ত রয়েছে।

বর্ণিত কর্মসূচীর আওতায় “State of the Industry” শীর্ষক ওয়েবিনারটি আজ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (JDPC) অডিটরিয়ামে সরাসরি এবং Zoom প্ল্যাটফর্মে অনলাইনে অনুষ্ঠিত হয়। হাইব্রিড মোডের এই ওয়েবিনারে পাটখাতভিত্তিক উদ্যোক্তা, রপ্তানিকারক, ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ১০০ জন সরাসরি এবং ১৪৫ জন অনলাইনে অংশগ্রহণ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের WTO অনুবিভাগ প্রধান ও EIF এর বাংলাদেশ ফোকাল পয়েন্ট ড. নাজনীন কাউসার চৌধুরী, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং EIF-এর প্রতিনিধিবৃন্দ। Bootcamp সম্পর্কে বিস্তারিত পরিচিতি তুলে ধরেন ITC-এর প্রকল্প সমন্বয়কারী মি. ডুক ড্যাং এবং পাট খাতের বর্তমান অবস্থা নিয়ে মূল উপস্থাপনা দেন অভিজ্ঞ আন্তর্জাতিক ব্যবসা কৌশলবিদ মিস টারা মুলহেয়ার।

Related Articles

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক

আরও পড়ুন

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

মোঃআশরাফুল আলমঃ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা

আরও পড়ুন

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড,মোঃরফিকুল ইসলাম

গৌরনদী উপজেলার ছোট্ট একটি গ্রামের নাম বাটাজোর। নদীর কাছাকাছি মাটির ঘরে থাকত পারুল আখতার। তার স্বামী রহিম মিয়া দিনমজুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে-ঘাটে কাজ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman