Somoy News BD

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণ করতে হবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদকঃ
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়  এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণ করতে হবে।

আজ(বুধবার) সকালে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব পালিত হয়েছে যারা আজ আনুষ্ঠানিকভাবে শেষ দিন। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৪০০০-এর অধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে প্রতিটি বিভাগ, জেলা-উপজেলার স্কুল,কলেজগুলোতে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে।

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব মূলত তরুণদের শক্তির ইতিবাচক ও সৃজনশীল প্রদর্শনী। জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি দেশের জন্য তরুণরা  নির্দ্বিধায় জীবন দিতে পারে। তারুণ্যের উৎসবের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি  তরুণরা দেশ পুনর্গঠনে তাদের সৃজনশীলতা, মেধা ও যোগ্যতার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় উল্লেখ করে উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে সংস্কার কার্যগুলোতে যদি তরুণদের সক্রিয় অংশগ্রহণ থাকে তাহলে বাংলাদেশ দীর্ঘসময় এর সুফল ভোগ করবে। জুলাই অভ্যুত্থানে তরুণরা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, যেভাবে মৃত্যুকে উপেক্ষা করে বুকের সামনে বুলেট পেতে নিয়েছিলেন নতুন বাংলাদেশ গড়তে  আপনারা সেই একইভাবে  সরকারের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করছি।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman