Somoy News BD

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

ধর্ম উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন।

আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তাঁরা দু’দেশের  স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে অস্ট্রেলিয়া সহায়তা করে আসছে। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। আগামীদিনে দুই দেশের এই সম্পর্ক আরো অটুট ও ঘনিষ্ঠ হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তা কামনা করেন।

ধর্ম উপদেষ্টা অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ধর্ম মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমগুলো তুলে ধরেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত শারদীয় দুর্গা পূজায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও হাইকমিশনারকে অবগত করান।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইমামদেরকে ইতিবাচক ভূমিকা রাখতে অনুরোধ জানান। এছাড়া তিনি হালাল সনদের কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

এ বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের  অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (উন্নয়ন) সৈয়দ সাজ্জাদ হায়দার, ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) মিজ লারা এডামস
ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman