Somoy News BD

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

নাসা গ্রুপের কারখানাসমূহের শ্রমিকের বকেয়া পাওনা সমঝোতা চুক্তি অনুযায়ী নাসা গ্রুপ পরিশোধ করবে: শ্রম সচিব

নিজস্ব প্রতিবেদকঃ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া বলেন, নাসা গ্রুপের বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে শ্রমিক, মালিক ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে ২৩ সেপ্টেম্বরের 2025 তারিখে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। নাসা গ্রুপের কারখানাসমূহের শ্রমিকের বকেয়া পাওনা সমঝোতা চুক্তি অনুযায়ী নাসা গ্রুপ পরিশোধ করবে।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে নাসা গ্রুপের অসন্তোষ নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ঠ সকলের অংশগ্রহণে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক, মালিক, বিভিন্ন ব্যাংক ও নাসা গ্রুপের প্রতিনিধির উপস্থিতিতে সভার সিদ্ধান্ত মোতাবেক নাসা গ্রুপ কর্তৃপক্ষকে তাদের শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের জন্য ফান্ড সংগ্রহ করে অতি দ্রুত পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাসা গ্রুপ কর্তৃপক্ষকে সকল শ্রমিকদের পাওনাদি অনলাইনের (বিকাশ, নগদ, রকেট ও ডাচ-বাংলা ব্যাংকিং ইত্যাদি) মাধ্যমে পরিশোধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সকল শ্রমিকদের উল্লিখিত অ্যাকাউন্ট নেই, তাদের নামের বিস্তারিত তালিকা করে আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অ্যাকাউন্ট করার ব্যবস্থা করতে হবে। এক্সিম ব্যাংকে নাসা গ্রুপের জমাকৃত প্রায় ২৪ (চব্বিশ) কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে আলোচনা করে টাকা ছাড়করণের ব্যাবস্থা গ্রহণ করবে। ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি, লোকাল অফিস শাখায় নাসা গ্রুপের Cash Incentive বাবদ ২,১৮,৪১,৮৪০/-(দুই কোটি আঠারো লক্ষ একচল্লিশ হাজার আটশত চল্লিশ) টাকা বাংলাদেশ ব্যাংক হতে ছাড়করণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি নাসা গ্রুপের এক্সপোর্ট হতে প্রাপ্ত ৪,২৬,৮৫,৫০৭/-(চার কোটি ছাব্বিশ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত সাত) টাকা হতে ১% ডাউন পেমেন্ট কর্তনপূর্বক অবশিষ্ট সমুদয় টাকা ছাড়করণের ব্যবস্থা গ্রহণ করে নাসা গ্রুপ কর্তৃপক্ষকে শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে।

এছাড়া সভার সিদ্ধান্ত মোতাবেক নাসা গ্রুপ কর্তৃপক্ষকে নাসা গ্রুপের চেয়ারম্যান জনাব মো: নজরুল ইসলাম মজুমদার (কারান্তরীণ) নিকট হতে পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরের সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর উপস্থিতি নিশ্চিত করতে হবে। নাসা গ্রুপ শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সমঝোতা চুক্তি অঙ্গীকার মোতাবেক শ্রমিকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রচার করবেন।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, দুদক, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনি ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ব্যাংক, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক, মালিক ও নাসা গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman