Somoy News BD

২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণের প্রস্তাবনাগুলো গুরত্বের সাথে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
আজ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে কৃষ্টি, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ এন্ড এডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), সাইটসেভার্স, ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) সংস্থার একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রতিনিধি দল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণে প্রস্তাবনা পেশ করেন। এছাড়াও তারা প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করারও আহ্বান জানান।

প্রতিনিধিদলের উত্থাপিত স্বল্প ও মধ্যম মেয়াদি পরিকল্পনাসমূহের মাঝে রয়েছে:
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সকল ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে একটি সমন্বয় কমিটি করা, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি অভিন্ন শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন করা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (NCTB) ব্রেইল শাখা চালু করা, শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে একীভূত শিক্ষা, সমন্বিত শিক্ষা ও বিশেষ শিক্ষাসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরিচালিত অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালনায় যুগপযোগী নীতিমালা প্রণয়ন করা ইত্যাদি।

তাদের প্রস্তাবনাগুলো গুরত্বের সাথে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, সাবরিনা সুলতানা,
সভাপতি, কৃষ্টি, ইফতেখার মাহমুদ, সহ সভাপতি, কৃষ্টি, সালমা মাহবুব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ এন্ড এডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), খন্দকার সোহেল রানা, এ্যাডভোকেসি এ্যন্ড কমিউনিকেশন কোর্ডিনেটর, সাইটসেভার্স, জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য, ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।

Related Articles

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

নারী নেতৃত্ব এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে জেবিসিসআই-এর উদ্যোগে ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’ অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI), জেট্রো (JETRO) ঢাকা এবং জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (JCIAD)-এর সহযোগিতায়

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman