Somoy News BD

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

প্রবাসী বাঙালিদের সক্রিয় ভূমিকা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ-পররাষ্ট্র উপদেষ্টা

প্রবাসী বাঙালিদের সক্রিয় ভূমিকা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধিতে অত্যন্তগুরুত্বপূর্ণ।এমনটাই বললেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার,৩০ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকার হোটেল  শেরাটনে অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশীদের  সবচেয়ে বড় আয়োজন‘এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫। উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে এক হাজারেরও 
বেশি প্রবাসী এতে অংশগ্রহণ করেন। এরমধ্যে রয়েছেন ব্যবসায়ী, উদ্যোক্তা, চিকিৎসক, 
প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 
এবং আইটি পেশাদার।সন্ধ্যায় সমাপন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনএবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল  ড. এম. সাখাওয়াত হোসেন।দুই উপদেষ্টাই তাদের বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের  অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার 
আশ্বাস দেন।কনভেনশনে বাংলাদেশ  ব্যাংকের  গভর্নর ড. আহসান এইচ. মনসুর উপস্থিত ছিলেন।তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এবংবিনিয়োগের সম্ভাবনা নিয়ে মূল্যবান আলোচনা করেন।এই কনভেনশনে বিশ্বের  বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।আমেরিকা–বাংলাদেশ  চেম্বার, কানাডা–বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ–বাংলাদেশ চেম্বার ও ইউকে–বিসিসিসিআই, ঢাকা  ও দুবাইয়ের ব্যবসায়িক কাউন্সিল, সিঙ্গাপুর, জাপান,  কোরিয়া ও অস্ট্রেলিয়া–বাংলাদেশ চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাঙালিদের মেধা ও দক্ষতা  ব্যবহারের মাধ্যমে দেশের সমৃদ্ধি অর্জনে এক নতুন দিগন্ত 
উন্মোচিত হয়েছে বলে আয়োজকরা মনে করেন।

Related Articles

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

নারী নেতৃত্ব এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে জেবিসিসআই-এর উদ্যোগে ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’ অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI), জেট্রো (JETRO) ঢাকা এবং জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (JCIAD)-এর সহযোগিতায়

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman