Somoy News BD

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

যশোরের শার্শায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৭০.৫ কেজি ভারতীয় রূপার গহনাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশী অভিযান পরিচালনা করে দেড় কোটি টাকা মূল্যের ৭০.৫ কেজি ভারতীয় রূপার গহনাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি।

অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন (যশোর-ব-১১-০২৬৬) এর একটি বাস তল্লাশী অভিযান পরিচালনা করে। বর্ণিত অভিযানে বিজিবি টহলদল মোঃ জাহাঙ্গীর কবির লিটু (৪৮) এবং মোঃ মেহেদী হাসান (২৫) নামের ০২ জন ব্যক্তির ব্যাগের ভিতর হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১টি প্যাকেট উদ্ধার করে।উদ্ধারকৃত প্যাকেট হতে ৭০ কেজি ৫০০ গ্রাম ওজনের ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার জব্দ করে। জব্দকৃত রূপার গহনার আনুমানিক বাজারমূল্য-১,৫৭,২১,৫০০/- (এক কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা।

আটককৃত জাহাঙ্গীর কবির লিটু যশোরের শার্শা উপজেলার বাগরি গ্রামের মৃত কাসেম আলীর ছেলে এবং মেহেদী হাসান জাহাঙ্গীর কবির লিটুর ছেলে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা রূপার গহনাগুলো ভারত হতে পাচার করে বাংলাদেশে এনেছে এবং সেগুলো সরবরাহ করার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় সোপর্দ এবং রূপার গহনাগুলো যশোর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman