Somoy News BD

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

রংপুরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো: ময়নুল ইসলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থা এই সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বর্তমান আমাদের সমাজে নারীদের মধ্যে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যের জাগরণের যে অবস্থান তা বেগম রোকেয়ার অবদান। তবে সমাজে নারীদের প্রতিষ্ঠিত হতে এখানো অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তথ্য আপা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যা নারীর ক্ষমতায়নকে বেগবান করেছে। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ দিনদিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। পণ্য  বাজারজাতকরণের ভিন্নতা এসেছে। এক্ষেত্রে অনলাইন প্লাটফর্ম দ্রুত জনপ্রিয় হচ্ছে। তথ্য প্রযুক্তির যুগে নারী উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্মে সম্পৃক্ত করতে তথ্য আপা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা শারমিন, তথ্য আপা প্রকল্পের পরিচালক শাহনাজ বেগম নীনা এবং তথ্য আপা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নাজমুল ইসলাম।

সেমিনারে অংশগ্রহণকারী কয়েকজন নারী, উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান, নারী উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন, অনলাইন প্লাটফর্মে পণ্য বাজারজাতকরণ বিষয়ে ব্যাপক প্রচার, নতুন নারী উদ্যোক্তা তৈরি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করা প্রভৃতি বিষয়  তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রশিক্ষণ সমন্বয়ক ও সিনিয়র প্রশিক্ষক সৈয়দ রাকিবুল হক।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, তথ্য সেবা কর্মকর্তা, নারী উদ্যোক্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি

আরও পড়ুন

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও

আরও পড়ুন

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের

আরও পড়ুন

সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর উপপরিচালক জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক ১৮জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman