Somoy News BD

২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

৭৫ দেশের ২২০ সিনেমা নিয়ে উদ্ভোদন হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১১ জানুয়ারি ২০২৫, ৫ টি ভেন্যুতে ৭৫ টি দেশের ২২০ টি সিনেমা নিয়ে পর্দা উঠলো ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করেই মিলনায়তনে প্রবেশ করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মো. নাহিদ ইসলাম। সাথে ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক জনাব শু ইয়াং। আরো ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জনাব জালাল আহমেদ এবং উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন মাতিয়েছেন বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড জলের গান। এরপর প্রধান অতিথি সহ বিশেষ অথিতি, অনুষ্ঠানের সভাপতি এবং উৎসব পরিচালক মঞ্চে আসন গ্রহণ করেন।
প্রথমেই বক্তব্য রাখেন চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক জনাব শু ইয়াং। উৎসবে এ তাকে আমন্ত্রণ করার জন্য তিনি ধন্যবাদ জানান রেইনবো ফিল্ম সোসাইটি অথরিটি কে। চীনা দূতাবাস এর মাধ্যমে এখানে বেশ কিছু নতুন চলচ্চিত্র এসেছে যেগুলো চীনা চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশেষ সুবিধাজনক।
এরপর বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিভিন্ন দেশের সাথে  বাংলাদেশের ভাইব্র‍্যান্ট কালচারাল এক্সচেঞ্জ এর একটি মাধ্যম। ঢাকায় এই আয়োজনের পাশাপাশি চীনে শুরু হয়েছে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের বিভিন্ন আয়োজন। উৎসবে এ মোট ১৫ টি সিনেমার সঙ্গে সঙ্গে ১৫ টি চীনা ফিল্ম প্রোডাকশন টীমের সাথে পরিচিত হতে পারবে দেশীয় প্রোডাকশন টীম গুলো।
প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মো. নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে মনন বিকশের একটা মাধ্যম। এর মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা দের সাথে পরিচিত হতে পারি তাদের ফিল্ম দেখার মাধ্যমে। তাদের দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারি।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জনাব জালাল আহমেদ। তিনি বলেন অর্থ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় থেকে নিয়মিত অর্থ বরাদ্দের জন্য যদি এই উৎসবকে তালিকা ভুক্ত করা হয় তাহলে উৎসব নিয়ে প্রতি বছর যে দুঃশ্চিন্তা সেটি আর থাকে না।
এরপরই উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এবছর দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি ‘মুন ম্যান”।
আগামী ১৯ জানুয়ারী পর্যন্ত চলবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
১২ ও ১৩ জানুয়ারী ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত উইমেন ইন সিনেমা কনফারেন্স।
১৭ ও ১৮ জানুয়ারী জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স অডিটোরিয়ামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস।
১৯ তারিখ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।

Related Articles

নারী নেতৃত্ব এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে জেবিসিসআই-এর উদ্যোগে ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’ অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI), জেট্রো (JETRO) ঢাকা এবং জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (JCIAD)-এর সহযোগিতায়

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক

আরও পড়ুন

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

মোঃআশরাফুল আলমঃ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা

আরও পড়ুন

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman