নিজস্ব প্রতিবেদক :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে ইউনেস্কোর লিঙ্গ সমতা বিভাগের পরিচালক মারিয়া বেগোনা লাসাগাবাস্টার( Division for Gender Equality Director Maria Begona Lasagabaster ) এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুশান ভিসাসহ ( D. Susan Vize) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণে ইউনেস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, নারী ও শিশুদের কল্যাণে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নারী ও শিশুদের কল্যাণ জোরদার করার জন্য ইউনেস্কোর সহযোগিতা প্রয়োজন। ইউনেস্কোর লিঙ্গ সমতা বিভাগের পরিচালক মারিয়া বেগোনা লাসাগাবাস্টার বাংলাদেশ ইউনেস্কো একসাথে কাজ করার পরিকল্পনা অব্যাহত থাকবে এ আশ্বাস দেন।

নারী নেতৃত্ব এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে জেবিসিসআই-এর উদ্যোগে ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’ অনুষ্ঠিত
মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI), জেট্রো (JETRO) ঢাকা এবং জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (JCIAD)-এর সহযোগিতায়












