Somoy News BD

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

লোহাগড়ায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি:নড়াইলে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সদস্য মোঃ শরিফুল মোল্লা সহ একাধিক বিএনপির সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

গত ৪ আগস্ট লোহাগড়া পৌরসভার সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে ৯ ডিসেম্বর তারিখে ২৯৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় এ নাশকতার মামলা দায়ের করেন যাহার নং ১১/২৯৬ তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।

এই মামলায় লক্ষীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  ডাসেরডাংগা গ্রামের  মোঃ শরিফুল ইসলামকে আসামি করা হয়। কিন্ত শরিফুল ইসলাম লক্ষীপাশা ইউনিয়নের বিএনপির ১ নং ওয়ার্ডের সক্রিয় সদস্য। এছাড়া ওই ইউনিয়নের বিএনপির আরো নেতা কর্মীকে আসামি করা হয়েছে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
একারনে ১১ ডিসেম্বর বিকালে রামপুরস্থ ঢাকা- বেনাপোল মহাসড়কের পাশে সংবাদ সম্মেলন  করেন বিএনপি ওয়ার্ড কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলাম।

এক সংবাদ সম্মেলনে বিএনপির কর্মী মোঃ শরিফুল মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমার নাম সহ লক্ষীপাশা ইউনিয়নের সকল নেতা কর্মীর নামে যে মামলা হয়েছে  অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল মল্লিক,লক্ষীপাশা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান। সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম ছবি, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ আকবার হোসেন,সহ সভাপতি তবিবর শেখ, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস ঠাকুর,বিএনপি নেতা মোঃ সাত্তার শেখ প্রমুখ।

বক্তরা বলেন ১৬ টি বছর হামলা,মামলার,নির্যাতনের শিকার হয়ে ও দল ত্যাগ করি নাই।আজ আওমী ফ্যাস্টিষ্ট পতনের পর আবার ও মামলার শিকার হলাম এ খুবই দুঃখ জনক। উল্লেখিত দায়ের কৃত মামলায় বিএনপির নেতা কর্মীদের আসামি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অতিসত্বর বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তাছাড়া আমাদের নেতা তারেক রহমান ও বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রধানের নিকট জোর দাবি বিএনপি নেতা কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার।

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman