Somoy News BD

২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

শ্যামলীতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুর থানা যুবদল এর সদ্য সাবেক সভাপতি  জনাব জাহিদ হোসেন মোড়ল এর সভাপতিত্বে শ্যামলীতে  শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং আসনের মাটি ও মানুষের নেতা,  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য  জনাব আতাউর রহমান ঢালী ,

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি কর্মীদের স্থান হয়েছে  রাজপথ আর জেলখানায়, রাজপথে থেকে সিংহের মতো জেলখানায় গিয়েছে। দেশের প্রয়োজনে আবার যাওয়ার জন্য প্রস্তুত আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ওয়ান ইলেভেনের সময় তৎকালীন সরকার তার কলিজার দুই টুকরা সন্তানদের ধরে এনে জিম্মি করে তাদেরকে হত্যার ভয় দেখিয়ে বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে চলে যান। কিন্তু কলিজার টুকরা দের এমন পরিস্থিতিতেও তিনি দমে যান নাই । তিনি বলেছিলেন, আমার স্বামী এদেশের জন্য জীবন দিয়েছে। আমার দুই সন্তানকে এ দেশের জন্য ছেড়ে দিলাম। আমি এই দেশেই জন্মেছি আমি মরলে এদেশে মরবো । তারপরেও আমি ১৬ কোটি সন্তান রেখে দেশ ছেড়ে পালিয়ে যাবো না। আমার দুই সন্তান কে আপনারা মেরে ফেললে আমি ১৬ কোটি সন্তান নিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে আমি বাঁচবো। শুধু সেই সময়কার কথা নয় পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট  সরকারও বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছে , বিভিন্নভাবে হত্যার পরিকল্পনা নিয়েছিল। তার বয়সের এমন ভারে ও তিনি দেশের জনগণকে রেখে পালিয়ে যান নাই এবং দমে যান নাই। তিনি তার বক্তব্যে সবসময় অনড় ছিলেন । এই কারণেই দেশের জনগণ তাকে গণতন্ত্রের মা এবং আপোষহীন নেত্রী উপাধি দিয়েছেন। অন্তর্বর্তী  সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা কাজ করতে এসেছেন। সেই নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন ।

এসময়   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, জনাব অমলেন্দু দাস অপু, আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আবুল কালাম আজাদ। ৩২ নং ওয়ার্ডের বিএনপি নেতা জনাব আনোয়ার হোসেন মোড়ল,  মোহাম্মদপুর থানা   যুবদলের  সদ্য সাবেক সভাপতি জাহিদ হোসেন মোড়ল, যুবদল নেতা শফিউল্লাহ সরকার লিটন , আইয়ুব আলী, মোকছেদুল হাসান মিন্টু, ইলিয়াস হোসেন, শেরেবাংলা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক-শাহ জামাল বাবু , আদাবর থানা যুবদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, মহানগর যুবদল নেতা মনজুরুল ইসলাম। মোহাম্মদপুর থানা কৃষক দলের সদস্য সচিব শাকিল মোল্লা , ৩২ নম্বর ওয়ার্ড যুব দলের   আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সদস্য সচিব ইঞ্জিনিয়ার হাসান, মোহাম্মদপুর এর সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।

Related Articles

নারী নেতৃত্ব এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে জেবিসিসআই-এর উদ্যোগে ‘জাপান–বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’ অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র রিপোর্টারঃ জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI), জেট্রো (JETRO) ঢাকা এবং জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (JCIAD)-এর সহযোগিতায়

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক

আরও পড়ুন

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

মোঃআশরাফুল আলমঃ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা

আরও পড়ুন

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman