Somoy News BD

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

অনিয়মের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

মঞ্জুর: কাকলি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ দীন মোহাম্মদ খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ যেসব অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি একটি স্বার্থান্বেষী মহল স্কুলের
সম্পদ লোপাটের চেষ্টা করছে বলেও তিনি পাল্টা অভিযোগ করেন।সোমবার ৭ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। আর্থিক অনিয়ম নিয়ে স্কুল কমিটির তদন্তকে স্বার্থান্বেষী মহলের অপ-প্রচার দাবি করে তিনি বলেন, ‘সেনাবাহিনী ও দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে দীর্ঘ সময় তদন্ত করার পর প্রমাণ পাওয়া যায়নি।প্রতিষ্ঠানের হিসাব উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বেতন বাবদ ১৮ থেকে ২০ লাখ টাকা আয় হয়। অন্যদিকে কর্মচারীদের বেতন ২৫ লাখ টাকার অধিক এবং ইউটিলিটি বিল বাবদ মাসিক ব্যয় সাড়ে তিন লাখ টাকা। অর্থাৎ মাসে কম-বেশি সাড়ে ২৯ লাখ টাকা খরচ হয়।তার বক্তব্য অনুযায়ী এভাবে ২০২৩-২৪ অর্থবছরে আয় প্রায় ৫ কোটি ৭৩ লাখ
টাকা। প্রকৃত ব্যয় প্রায় ৫ কোটি ৫৮ লাখ টাকা। ব্যাংকে গচ্ছিত অবশিষ্ট প্রায় ১৫ লাখ টাকা।রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের বিষয় তিনি বলেন, আমি কখনোই
রাজনৈতিক লেজুড়বৃত্তি করিনি। বরং কতিপয় স্বার্থন্বেষী মহল ও তাদের সন্ত্রাসী বাহিনীর লোকেরা আমাকে প্রতিষ্ঠানে প্রবেশে বাধা দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। তিনি জানান, তাকে আওয়ামী সন্ত্রাসী বলে যারা আক্রমণ করেছে তারাই মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman