Somoy News BD

৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

মেটা ও সিটিটিসির বিজনেস কমিউনিকেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
অদ্য ২৫ জুন ২০২৫ খ্রি. বুধবার মিন্টো রোডস্থ ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সাথে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ্জাহান হোসেন, পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় ডিএমপির সিটিটিসি, ডিবি ও আইএডির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বিজনেস রেকর্ড পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জসমূহ উল্লেখ করা হয়। এছাড়া ফেসবুক বিজনেস রেকর্ডস, কন্টেন্ট টেকডাউন পলিসি ও ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। মেটার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও ভারত বিষয়ক ল এনফোর্সমেন্ট আউটরিচ কর্মকর্তা জনাব কৃষ্ণ মহাজন চৌধুরি এ আলোচনায় অংশগ্রহন করেন । কিভাবে সফলভাবে ইনফরমেশন রিকোয়েস্ট প্রেরণ করতে হয় তার উপর তিনি বিস্তারিত আলোকপাত করেন । মতবিনিময় সভায় সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মো. মাসুদ করিম বলেন, এ মতবিনিময় সভা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এছাড়া এর মাধ্যমে তদন্তকারী কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধি করবে মর্মে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman