Somoy News BD

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

দেশ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে-আমীর, ইসলামী সমাজ

মঞ্জুর :                               

ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, দেশে রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে। ক্ষমতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে সংঘাত ও সংঘর্ষে জড়িয়ে পরেছে এবং দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মানুষ হত্যাসহ মানবতা বিরোধী চরম অপরাধে লিপ্ত হয়ে আছে। মানুষ মানবতা, মনুষত্ব হারিয়ে হিংস্রতা ও পশুত্বের অতল গহ্বরে নিজজ্জিত হয়ে আছে। দেশ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান মেনে চলার কারণেই এসব সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আলকুরআন বিরোধী সংবিধান দেশ ও জাতির মানুষকে মানুষের সার্বভৌমত্ব ও মানুষের আইনের আনুগত্যের অধীনে বন্দি করে মহান রবের সাথে শিরক ও কুফরে নিমজ্জিত করেছে। কুফর এবং শির্ক করার কারণেই আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজবের অংশ হিসেবেই দেশে এই নাজুক পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন, নির্বাচন এবং সংস্কার নিয়ে দেশে চলমান দ্বন্দ্ব, সংঘাত এবং সংঘর্ষ মূলতঃ আল্লাহর

আযাব-গজবেরই অংশ। ‘ইসলামী সমাজ’ ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল সোলায়মান কবীরের সঞ্চালনায় আজ ২৩ জুলাই ২০২৫ইং, বুধবার, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “দেশে চলমান নাজুক পরিস্থিতির কারণ এবং এ থেকে উত্তরণের উপায়” বিষয়ে অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী সমাজের আমীর বলেন, দেশ স্বাধীনের ৫৪ বছরে বিভিন্ন সময়ে যারাই ক্ষমতায় এসেছেন তারা সকলেই আল কুরআন বিরোধী মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেছে। বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কুরআন বিরোধী সংবিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন। তিনি বলেন, দেশে রাজনীতির নামে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এবং মানুষের জীবনে নৈরাজ্য চলছে। এঅবস্থা থেকে বাঁচতে হলে গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধানের মূলোৎপাটন করে সকল ধর্মের

লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্রে ‘ইসলাম প্রতিষ্ঠা করতে হবে । তিনি আরও বলেন, গণতন্ত্রের অধীনে জোট, ভোট-নির্বাচন কিংবা সশস্ত্র লড়াই ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর নির্দেশিত এবং রাসূল মুহাম্মাদ (সাঃ) প্রদর্শিত পদ্ধতি নয়। ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদের নিয়ে আমীরের নেতৃত্বে ইসলামী সমাজ গঠন আন্দোলন’ই ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি। এই পদ্ধতিতেই ‘ইসলামী সমাজ’ আলকুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করার লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানববন্ধন শেষে ইসলাম ও মানবতা বিরোধী সকল ব্যবস্থার মূলোৎপাটন এবং বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে- আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ইং ২ মাসব্যাপী শান্তিপূর্ণ ৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। (১) ইসলামী সমাজ’ এর সম্মানিত আমীর সৈয়দ হুমায়ূন কবীর সাহেবের নেতৃত্বে দেশব্যাপী গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করা হবে। (২) রাজধানী ঢাকায় ২০২৫ইং সালের আগস্ট মাসে ৪টি- “আলকুরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ” করা হবে: ৯ আগস্ট ২০২৫ সাইনবোর্ড, ১৬ আগস্ট – গাবতলী, ২৩ আগস্ট – পোস্তগোলা এবং ৩০ আগস্ট – আজমপুর। (৩) ২০ সেপ্টেম্বর ২০২৫ইং, শাহবাগে – “ত্বাগুতী ব্যবস্থা বিরোধী জনসমাবেশ” করা হবে ইনশাআল্লাহ। দল-মত নির্বিশেষে সকলকে তিনি ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজে শামিল হওয়ার আহ্বান জানান । মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- সংগঠনের ঢাকা বিভাগীয় অঞ্চল-১ এর দায়িত্বশীল, জনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা ও ঢাকা বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল, জনাব মুহাম্মাদ ইয়াছিন, ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী দায়িত্বশীল আবু জাফর মোহাম্মাদ সালেহ্ প্রমুখ।

Related Articles

অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী

আরও পড়ুন

ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী বাজেটই টেকসই অর্থনীতির রূপরেখা —অয়ন আহমেদ

একটি রাষ্ট্রের বাজেট কেবল আয়-ব্যয়ের বার্ষিক খতিয়ান নয়; এটি দেশের অর্থনৈতিক দর্শন, সামাজিক ন্যায়বিচার ও ভবিষ্যৎ সামষ্টিক উন্নয়নের এক দূরদর্শী বাস্তবভিত্তিক পরিস্কার পথনকশা। একটি আদর্শ

আরও পড়ুন

পিরোজপুরে জাল দলিলের অভিযোগ! বিয়ে-শাদির কাজিকে নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক পিরোজপুর জেলা সদরের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় জমি দখল ও জাল দলিল তৈরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিয়ে-শাদি পড়ানো কাজী ও ‘হুজুর’ পরিচিত

আরও পড়ুন

অপরাধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপির জিরো টলারেন্স নীতি থাকবে: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman