Somoy News BD

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

উচ্চ হারের কর কমানো এবং ০৭ (সাত) বৎসরের বকেয়া কর মওকুফের দাবী

মঞ্জুর: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত সাবেক দক্ষিনখান, উত্তরখান, হরিরামপুর ইউনিয়ন নিয়ে গঠিত নতুন ১০ (দশ)’টি ওয়ার্ডের বাড়ি-ঘরের উপর ধার্যকৃত উচ্চ হারের কর কমানো এবং ০৭ (সাত) বৎসরের বকেয়া কর মওকুফের দাবীতে ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এলাকার জনগণ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক মোঃ সামসুল হক সরকার। তিনি বলেন, ২০১৮ সালে অবৈধ ফ্যাসিস্ট সরকার খবরের শিরোনাম হওয়ার জন্য সাবেক দক্ষিনখান, উত্তরখান, হরিরামপুর ইউনিয়ন পরিষদের জনগণকে মিথ্যা প্রলোভন দেখিয়ে একটি গেজেটের মাধ্যমে অত্র এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করেন। কিন্তু বিগত ০৭ বছরে নাগরিক সুবিধাসহ এলাকার উন্নয়নে সিটি কর্পোরেশন কর্তৃক কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি ফলে ইউনিয়ন পরিষদ এলাকাবাসীর সুবিধার্থে যে কাজগুলো করেছে সেগুলো এখন নষ্ট হয়ে জন দুর্ভোগে পরিণত হয়েছে মর্মে জানান। বর্তমানে ড্রেনেজ সিস্টেমসহ, ল্যাম্প পোস্ট না থাকায় রাতের বেলায় অত্র এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকে। এলাকায় মশা নিধনের কোন কর্মসূচী না থাকায় মশার কামড়ে এলাকাবাসী একদিকে যেমন অতিষ্ঠ অন্যদিকে জলাশয়গুলো মশা উৎপাদনের খামারে পরিণত হয়ে আছে। এছাড়া ময়লা ফেলার নির্দিষ্ট কোন স্থান না থাকায় এলাকাগুলো ময়লা ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে, যার ফলে ময়লার দূর্গন্ধে এলাকায় বসবাস করা অনুপোযোগী হয়ে পড়েছে। এলাকার বাড়ি ও ফ্ল্যাট মালিকগণ অধিকাংশই ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছেন, যে কারণে মাস শেষে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হয়। তার উপর অধিকহারে কর ধার্যসহ বকেয়া সাত বৎসরের কর পরিশোধ করার জন্য প্রত্যেক বাড়ি/ফ্ল্যাট মালিকের নামে নোটিশ জারি করা হয়েছে। ঋণের কিস্তি পরিশোধ, অধিকহারে কর এবং বকেয়া

ও ফ্ল্যাট মালিকগণ অধিকাংশই ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছেন, যে কারণে মাস শেষে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হয়। তার উপর অধিকহারে কর ধার্যসহ বকেয়া সাত বৎসরের কর পরিশোধ করার জন্য প্রত্যেক বাড়ি/ফ্ল্যাট মালিকের নামে নোটিশ জারি করা হয়েছে। ঋণের কিস্তি পরিশোধ, অধিকহারে কর এবং বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধের নোটিশ এলাকার জনসাধারণকে মানষিক ও আর্থিক চাপে ফেলেছে বলে জানান। নতুন ওয়ার্ড সমূহের বাসিন্দাগণ যেখানে এত সমস্যায় জর্জরিত সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ চোখে কালো

কাপড় বেধে অনুন্নত এলাকার বাড়ীঘরের উপর অধিকহারে হোল্ডিং কর ধায্য করে হোল্ডিং কর পরিশোধ করার জন্য হুকুম জারী করছে। অধিকহারে হোল্ডিং ট্যাক্স ধার্য করেই ক্ষান্ত হননি। ০৭ (সাত) বৎসরের বকেয়া করা জরিমানাসহ এককালীন পরিশোধ করার জন্য নোটিশ জারীর মাধ্যমে মামলা মোকদ্দমার ভয় দেখাচ্ছে। গত ২৬/০৬/২০২৫ ইং তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বরত প্রশাসক বরাবর এলাকাবাসীর পক্ষে একটি আবেদনপত্র এবং ০৩/০৯/২০২৫ ইং তারিখে হাজার হাজার এলাকাবাসীর উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস এর সম্মুখে এক বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। যা বিভিন্ন জাতীয় দৈনিক প্রত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। দুঃখজনক হলেও সত্য যে, কর্তৃপক্ষ এলাকাবাসীর সমস্যা সমাধানে না করে উদাসীনতার মনোভাব পোষণ করছে। জুলাই গনঅভূখ্যানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ প্রায় দুই সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে এলাকার জনগণের প্রত্যাশা অবৈধ ফ্যাসিস্ট সরকারের জারিকৃত ২০১৮ সালের গেজেট বাতিলপূর্বক কর পুনঃনির্ধারণ করবেন মর্মে তারা আশা করেন। উচ্চ হারে করের বোঝা মানুষের কাঁধে না চাপিয়ে এলাকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবতার নিরিখে গ্রহণযোগ্য কর পুনঃনির্ধারণ এবং বকেয়া ০৭ (সাত) বৎসরের কর মওকুফের করার বিষয়ে এলাকার জনগণ আহবান জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আব্দুস সালাম সরকার, আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন, সৈয়দ আহমেদ হেলাল, জনাব ইদ্রিস আলীসহ বিভিন্ন ওয়ার্ডের সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman