মোঃ আল-শাহরিয়ার বাবুল খানঃ
সাভারের আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাড়িওয়ালা ভাড়াটিয়াদের ব্যতিক্রমী মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার
(৫ নভেম্বর)ভাদাইল আক্কাস আলী মার্কেটে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।খেলাধুলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।মরহুম আক্কাস বেপারীর সুযোগ্য সন্তান মোঃ আলমগীর বেপারীর সভাপতিত্বে ও মোঃ রিপন মিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির অন্যতম সদস্য মোঃ রুবেল ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শরীয়তপুর একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশন এর সভাপতি মোঃ শাহ আলম সরকার, আশুলিয়া থানা যুবদল নেতা মোঃ সজল, চাঁদপুর শরীয়তপুর একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন হাওলাদার সহ বাড়িওয়ালা ও ভাড়াটিয়া পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। সকল বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মুরুব্বিগণের উপস্থিতিতে খেলায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে রাতে গণভজের আয়োজন করা হয়।এই ব্যতিক্রমী অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী আরোও বলেন এই ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমেই নতুন কিছু শিখতে পারলাম,যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে মুক্ত রাখার নতুন একটি কৌশল হিসেবে অনুষ্ঠানের উদ্যোগদাতা আয়োজক আলমগীর বেপারী সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় মুরুব্বিগণ ও উপস্থিত অতিথি’রা।

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম
নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’












