Somoy News BD

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬-এর দ্বিতীয় সংস্করণ

মঞ্জুর:
দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সক্ষমতা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরতে বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬-এর দ্বিতীয় সংস্করণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১টায় ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই এক্সপোর যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ)-এর সভাপতি মো. আবদুর রাজ্জাক বলেন, “লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই এক্সপো উদ্যোক্তাদের জন্য নতুন প্রযুক্তি, বাজার সংযোগ ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে। ”তিনি সকলকে প্রদর্শনী দেখার আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন,“সরকার লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। এই ধরনের এক্সপো শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ”তিনি এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট (ফাইন্যান্স, কম্পিটিটিভনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট) মিস হোসনা ফেরদৌস সুমি এবংএক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো. আবদুর রহিম খান।এক্সপোটি আয়োজন করেছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ), সহযোগিতায় রয়েছে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২–৪ ফেব্রুয়ারি ২০২৬পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টাপর্যন্ত চলবে এই এক্সপো। দেশীয় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের পণ্য, প্রযুক্তি ও সক্ষমতা তুলে ধরার পাশাপাশি শিল্প উদ্যোক্তা, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সংযোগ জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
 

Related Articles

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আরও পড়ুন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’

আরও পড়ুন

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত Mr. Seraya Ali Al-Qahtani গতকাল সন্ধ্যায় সচিবালয়ে

আরও পড়ুন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মোঃআশরাফুল আলম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে শহীদের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman