Somoy News BD

২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার। এসময় তিনি চা শিল্পকে শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও সমানভাবে তুলে ধরতে কাজ করার আহবান জানান।

আজ বুধবার(২১মে) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে পঞ্চম জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন , আমরা শ্রমিকদের কাছ থেকে শুনতে পাচ্ছি  চা এর উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে না। এখানে বসেই ছোট্ট একটা হিসাব করে দেখলাম যদি নয় কোটি ত্রিশ লাখ কেজি চা উৎপন্ন হয় বাজারের যে মূল্যমানে বিক্রি হয় তাতে খসড়াভাবে তিন হাজার সাতশ থেকে চার হাজার কোটি টাকার চা বাজারে বিক্রি হয়। একই সময়ে যদি স্ট্রিট ভ্যালুতে কনভার্ট করি তাহলে মিনিমাম ডাবল থেকে ত্রিপল একটি মূল্যমান দাড়াবে।অর্থাৎ ভোক্তা পর্যায়ে আট থেকে দশ হাজার টাকার ব্যয় সংগঠিত হয়।

তিনি বলেন, আমরা যদি এটার একটা সুষম বন্টন করতে পারি তাহলে চা শিল্পের যে দুষ্টচক্রের মধ্যে পড়ে যাচ্ছি সেখান থেকে জাতীয় সম্পদ চাকে রক্ষার উপায় খুঁজে বের করতে পারবো। চা শিল্পের ব্যাপক সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। চা শিল্পে বিভিন্ন রকম শুল্ক ও কর অব্যবস্থাপনা আছে আমরা সেটিকে বন্ধ করতে চাই। এই শিল্পে ডিসিপ্লিন আনতে চাই।যাতে এর মাধ্যমে বাজারে পণ্যমূল্যে স্থিতিশীলতা আসে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, চা শিল্পের জন্য যত পরিমান জমি নিয়োজিত আছে তার একটা উপযুক্ত ব্যবহার দরকার।এর অন্যান্য ব্যবহার সেটা নবায়ন যোগ্য জ্বালানি হোক অথবা পর্যটন কেন্দ্র হোক সেদিকে মনযোগ বাড়াতে হবে। তবে মূল লক্ষ্য হচ্ছে চা থেকেই চায়ের বাগানের সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। চা শ্রমিক, মালিক সকলের সম্মিলিত চেষ্টা দরকার। চায়ের উৎপাদন ব্যয় কমিয়ে বিক্রি মূল্য বাড়াতে হবে। বিক্রি বাড়াতে হলে চা পণ্যের বৈচিত্র্যকরণ ও আকর্ষণীয় করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, জাতীয় চা পুরস্কার ২০২৪ বিজয়ী চা শ্রমিক জেসমিন আক্তার এবং  চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।

অনুষ্ঠানে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আট ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। এছাড়াও জাতীয় চা দিবস উপলক্ষে এবছর সর্বোচ্চ চা উৎপাদনকারী কারখানা ক্যাটাগরিতে দুইটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বাণিজ্য উপদেষ্টা  শেখ বশিরউদ্দীন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

এর আগে বেলুন উড়িয়ে পঞ্চম জাতীয় চা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন । পরে তিনি চা মেলায় চায়ের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Related Articles

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ডিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে ডিএমপিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১:০০

আরও পড়ুন

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীকঃ শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আন্তর্জাতিক ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীক। সেই সম্ভাবনাকে দক্ষ

আরও পড়ুন

স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করল স্বামী, অভিযুক্ত স্বামী আটক

হিরক খান,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ প্রেম নয়, তালাক দেওয়াকে কেন্দ্র করে কলেজছাত্রী স্মৃতি খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে, হামলায়

আরও পড়ুন

অনলাইনে হেরোইন তৈরির কাঁচামালের অবাধ বিক্রয়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্যের গতানুগতিক সরবরাহ ও চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক সংশ্লিষ্ট নিত্যনতুন ঝুঁকি পর্যালোচনা করে তার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে নিয়মিত পদক্ষেপ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman