Somoy News BD

২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

প্রবীণরা পথপ্রদর্শক। সম্মান দেওয়া, সম্মান পাওয়ার সঙ্গে সম্পৃক্ত । তাদের সম্মান করতে হবেঃউপদেষ্টা শারমিন এস মুরশিদ

মোঃআশরাফুল আলম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মানজনক ও সুখী জীবনের প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, প্রবীণরা পথপ্রদর্শক। সম্মান দেওয়া, সম্মান পাওয়ার সঙ্গে সম্পৃক্ত । তাদের সম্মান করতে হবে।
তিনি আজ আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়াবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ এন্তেজার রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়াবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)এর মহাসচিব মনজু আরা বেগম।
উপদেষ্টা বলেন, এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ‘ Older Persons Driving Local and Global Action : Our Aspirations, Our Well-Being, Our Rights’- অর্থাৎ ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’। এই স্লোগানের প্রতি আমরা বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে প্রবীণ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হবো । এটাই আমাদের মূল্যবোধ। তবে মূল্যবোধের পরিবর্তন ঘটেছে ।
তিনি বলেন, প্রবীণ ব্যক্তিগণ তাদের পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সাথে জীবন কাটাবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, উন্নত দেশের মতো কমিউনিটি ভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে, এমনকি গ্রামের মানসিকতার ভিতরেও। আজ না হোক কাল আমাদের এই পথেই ফিরে যেতে হবে। একই সাথে প্রবীণ দিবসের আয়োজনেও আগামীতে পরিবর্তন আনতে হবে। প্রবীণ দিবসের অনুষ্ঠান নবীন ও প্রবীণের সংমিশ্রণে আয়োজন করতে হবে। সেখানে আমরা নবীন ও প্রবীণদের কথা শুনবো, এক অপরের সাথে পরিচিত ঘটবে।
বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ প্রবীণদের অধিকার, সুস্থ জীবন এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের গুরুত্বের উপর জোর দেন। তাঁরা প্রবীণদের অবদানকে স্মরণ করেন এবং তাদের প্রতি সমাজের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করেন। প্রবীণদের সামগ্রিক কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রবীণদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান।
এর আগে দিবস উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয় । র‍্যালির অনুষ্ঠানের নেতৃত্ব দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। র‍্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ , সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবীণগন অংশগ্রহণ করেন।

Related Articles

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ডিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে ডিএমপিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১:০০

আরও পড়ুন

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীকঃ শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আন্তর্জাতিক ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীক। সেই সম্ভাবনাকে দক্ষ

আরও পড়ুন

স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করল স্বামী, অভিযুক্ত স্বামী আটক

হিরক খান,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ প্রেম নয়, তালাক দেওয়াকে কেন্দ্র করে কলেজছাত্রী স্মৃতি খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে, হামলায়

আরও পড়ুন

অনলাইনে হেরোইন তৈরির কাঁচামালের অবাধ বিক্রয়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্যের গতানুগতিক সরবরাহ ও চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক সংশ্লিষ্ট নিত্যনতুন ঝুঁকি পর্যালোচনা করে তার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে নিয়মিত পদক্ষেপ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman