Somoy News BD

২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্বে  নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান’র সাথে আজ সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত  H.E. Mr. Yao Wen এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য চীনের প্রশংসা করেন। ছাত্র-জনতার সম্মিলিত ত্যাগের ফলে গঠিত এই অন্তবর্তীকালীন সরকার দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সবসময় অনমনীয় থাকবে বলে এই সময় মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, অন্তবর্তীকালীন সরকার ইতিমধ্যে অনেক জনকল্যাণমূলক পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ খাতে Bangladesh Energy Regulatory Commission Act (BERC)-এর ৩৪(ক) ধারা বাদ দিয়ে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ এর দাম নির্ধারণ করা, ভবিষ্যতে বিভিন্ন কাজের দরপত্র উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিবেশে আহবান করা এবং এক্ষেত্রে কারো সাথে কোনো বিশেষ চুক্তি বা সুবিধা প্রদান না করা অন্যতম বলে উল্লেখ করেন তিনি। এই সময় উপদেষ্টা বর্তমানে দেশের গ্যাস সংকট উত্তরণে Land Based Gas Plant নির্মাণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, Battery Energy Storage System তৈরি ও ট্রেনের লোকোমোটিভ ক্রয়ে চীন সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন সরকার বাংলাদেশ ও এই দেশের জনগণের জীবনমান উন্নয়নে সব সময় সহযোগিতা করে যাবে। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি চীনা রাষ্ট্রদূত বিগত আমলে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিপুল পরিমাণ বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং চীন সরকার সব সময় বাংলাদেশের জনগণের উন্নয়ন হয় এরকম প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী। এ সময় তিনি বর্তমানে চলমান চীনা প্রকল্পগুলোর কাজ  দ্রুততম সময়ে শেষ করতে এই সরকারের সহযোগিতা চান।

এসময় উপদেষ্টা চীনের চলমান প্রকল্পগুলোর ব্যাপারে সকল প্রয়োজনীয় সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করে উল্লেখ করেন এই সরকার খরচ কম করে কাজের গুণগত মান বজায় রেখে গ্রাহক সেবার উপর জোর দিচ্ছেন। এছাড়াও উপদেষ্টা সড়ক, সেতু, রেল, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পগুলোতে চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা কামনা করেন।

এই সময় চীনা রাষ্ট্রদূত গ্রিন এনার্জি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকারকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে বলেন এবং অন্যান্য খাতগুলোতে অগ্রাধিকারমূলক ভিত্তিতে যাচাই করে সকল ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

বৈঠকে চীন দূতাবাসের কাউন্সিলার Song Yang, ২য় সচিব Shi Xueliang, ৩য় সচিব Bai Zhaoxi সহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Related Articles

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ডিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে ডিএমপিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১:০০

আরও পড়ুন

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীকঃ শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আন্তর্জাতিক ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীক। সেই সম্ভাবনাকে দক্ষ

আরও পড়ুন

স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করল স্বামী, অভিযুক্ত স্বামী আটক

হিরক খান,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ প্রেম নয়, তালাক দেওয়াকে কেন্দ্র করে কলেজছাত্রী স্মৃতি খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে, হামলায়

আরও পড়ুন

অনলাইনে হেরোইন তৈরির কাঁচামালের অবাধ বিক্রয়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্যের গতানুগতিক সরবরাহ ও চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক সংশ্লিষ্ট নিত্যনতুন ঝুঁকি পর্যালোচনা করে তার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে নিয়মিত পদক্ষেপ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman