Somoy News BD

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা ও গাজীপুরে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা ও বেতন-বোনাস নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত: শিল্পাঞ্চলে দুষ্কৃতিকারীদের দমনের নির্দেশ শ্রমমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা ও গাজীপুরের শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস সুশৃঙ্খলভাবে পরিশোধের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস. এম. রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ।

সভায় বক্তারা ঢাকা ও গাজীপুরের শ্রমঘন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান (বাবু) কারখানার জেনারেটরের জন্য ডিজেল প্রাপ্তিতে সরকারের সহায়তা কামনা করেন। এর প্রেক্ষিতে জনসাধারণের অবগতির জন্য পেট্রোল পাম্পগুলোতে কারখানার নাম ও প্রাপ্য ডিজেলের পরিমাণ উল্লেখ করে প্রকাশ্যে নোটিশ ঝুলানোর জন্য প্রশাসন ও মালিক সংগঠনগুলোকে নির্দেশনা দেন শ্রমমন্ত্রী। পাশাপাশি শিল্পঘন এলাকায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে সংস্লিষ্ট দপ্তরের সাথে তিনি আলোচনা করবেন বলে জানান। এছাড়া তিনি অতিসত্তর দুর্বল কারখানাগুলো চিহ্নিত করে তাদের গভীরভাবে পর্যবেক্ষণের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে নির্দেশ দেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী আরও বলেন, ঢাকা ও গাজীপুরের শিল্পাঞ্চলের পরিবেশ সুন্দর ও স্থিতিশীল রাখতে স্থানীয় সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উৎসবের আনন্দ যাতে শ্রমিকরাও উপভোগ করতে পারে, সেজন্য নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস সন্তোষজনকভাবে নিষ্পত্তি করার জন্য তিনি কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মোঃ ইমরুল মহসিন এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া সভায় বিজিএমইএ ও বিকেএমইএ-এর সভাপতি, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তা এবং কারখানা মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং

আরও পড়ুন

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স

আরও পড়ুন

সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা জরুরি। রাজনীতি,

আরও পড়ুন

মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১১৭

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর বিভাগ

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman