Somoy News BD

২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

কমনওয়েলথ বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব দিল

আন্তর্জাতিক ডেস্কঃ কমনওয়েলথ মহাসচিব শার্লি অ্যায়রকর বটচওয়ে মঙ্গলবার বলেছেন, আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা প্রদানে কমনওয়েলথ আগ্রহী।

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের হোটেলে তার সাথে সাক্ষাৎকালে বটচওয়ে বলেন, “বাংলাদেশের চাহিদা থাকলে আমরা সহায়তা দিতে প্রস্তুত, বিশেষত সংবিধানিক সংস্কার প্রক্রিয়ায়।”

তিনি উল্লেখ করেন, সদস্য রাষ্ট্রগুলোর গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা প্রদান আগামী পাঁচ বছরে কমনওয়েলথের অন্যতম অগ্রাধিকার। এছাড়াও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সদস্যদের সহায়তাও তাদের লক্ষ্য।

২৭০ কোটি মানুষের এই প্ল্যাটফর্মের বর্তমান আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৮৫০ বিলিয়ন ডলার, যা আগামী কয়েক বছরে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান ঘানায় জন্ম নেওয়া এই নেতা।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষুদ্রায়তন সদস্য রাষ্ট্রগুলোকে জলবায়ু তহবিলে প্রবেশাধিকার নিশ্চিত করতে কমনওয়েলথ কাজ করবে বলেও তিনি জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস কমনওয়েলথ মহাসচিবকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যুব সম্পৃক্ততা বাড়াতে ক্রীড়ার সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, “খেলা কেবল বিনোদন নয়, এটি সামাজিক পরিবর্তনের হাতিয়ার। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছি। কমনওয়েলথের স্মরণীয় অবদান হিসেবে খেলাকে কাজে লাগানো যেতে পারে।”

কমনওয়েলথ মহাসচিব জানান, এই মাসেই ঢাকায় একটি যুব কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। ১৫০ কোটি তরুণের এই জোটে যুবসমাজকে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে। এছাড়া কমনওয়েলথ স্কলারশিপ পুনর্বিন্যাসের কথাও বলেন তিনি, যা প্রধান উপদেষ্টার মতে অগ্রাধিকার পাওয়া উচিত।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম প্রমুখ।

Related Articles

বাংলাদেশ–ইউনান সহযোগিতায় নতুন সম্ভাবনা, বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের (ইউনান

আরও পড়ুন

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং

আরও পড়ুন

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স

আরও পড়ুন

সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা জরুরি। রাজনীতি,

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman