Somoy News BD

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার
ব্রেকিং নিউজ

প্রচার কর্যক্রমকে ফলপ্রসূ করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

নিজস্ব প্রতিবেদকঃ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রচার কর্যক্রমকে ফলপ্রসূ করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। বুধবার (১৩ই আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, তথ্য অধিদফতর এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রের নীতি, কার্যক্রম, উন্নয়ন উদ্যোগ ও সাফল্য প্রচারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে।

জনসংযোগ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে তিনি বলেন, জনসংযোগ কর্মকর্তারা তাঁদের স্ব স্ব মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছেন। কোনো মন্ত্রণালয় থেকে জনসংযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে না। এটি ইতিবাচক দিক।

প্রচার কার্যক্রমের পরিধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম গণমাধ্যমে প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দৃশ্যমান করতে হবে। মাল্টিমিডিয়া ব্যবহার করে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও তৈরি এবং প্রচারের উদ্যোগ গ্রহণে তিনি জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

মাহবুবা ফারজানা বলেন, সরকারের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত জনগণের নিকট দ্রুত পৌঁছাতে হবে। পাশাপাশি স্ব স্ব মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে হবে।

গুজব ও অপতথ্যের ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রচারের ক্ষেত্রে সমন্বয়-সাধন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান তথ্য অফিসারের সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গেও জনসংযোগ কর্মকর্তাদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

জনসংযোগ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, উপদেষ্টাগণের কার্যক্রম প্রচারের পাশাপাশি আপনারা মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রচারের উদ্যোগ নেবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনের সময় মন্ত্রণালয় কাজ করবে। নির্বাচন-সংশ্লিষ্ট বিষয়সমূহ নিরপেক্ষতার সঙ্গে প্রচার করতে তিনি জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, রাজনৈতিক সরকারের প্রচারের প্রেক্ষাপট এবং বর্তমান সরকারের প্রচারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিষয়টি বিবেচনায় নিয়ে তথ্য অধিদফতর ও মন্ত্রণালয়ে সংযুক্ত জনসংযোগ কর্মকর্তাবৃন্দ কাজ করছে। সরকারের কার্যক্রম জনগণের নিকট দৃশ্যমান করতে তিনি তথ্য অধিদফতরের কর্মকর্তাসহ জনসংযোগ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তথ্য অধিদফতর আয়োজিত এই আলোচনা ও মতবিনিময় সভায় কয়েকজন জনসংযোগ কর্মকর্তা প্রচার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সীমাবদ্ধতাসমূহ সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় ও আলোচনা সভায় তথ্য অধিদফতরের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

Related Articles

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ‘জাস্টিস এন্ড কেয়ার’-এর সহযোগিতায় আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের নিয়ে “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬”

আরও পড়ুন

মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পরিকল্পিতভাবে মাছ চাষ করা গেলে তা দেশের

আরও পড়ুন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

আরও পড়ুন

কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা ঢাকায় ৬২-৬৭ টাকা- ঢাকার বাইরে ৫৭-৬২ ঢাকা

নিজস্ব প্রতিবেদকঃ কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman